1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত পত্নীতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

পারভেজ গাদ্দাফী, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:  ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বজ্রপাত প্রতিরোধকল্পে নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বিশেষ তাল বীজ রোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আনসার-ভিডিপি কার্যালয় ও জেলা কমান্ড্যান্ট, নওগাঁ-এর যৌথ উদ্যোগে মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অভিযানের আওতায় আত্রাই উপজেলার বৈঠাখালী থেকে থললমা পর্যন্ত রাস্তার দুই পাশে মোট ১,০০০টি তাল বীজ রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট মোঃ হুমায়ুন কবীর (পিভিএম)।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন, ৫নং বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন খান তোফা, বিশা ইউনিয়ন আনসার কমান্ডার মোহাম্মদ আবদুর রাজ্জাক, স্থানীয় আনসার-ভিডিপির সদস্য-সদস্যা, গণমাধ্যমকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা কমান্ড্যান্ট মোঃ হুমায়ুন কবীর (পিভিএম) বলেন, “প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে মারাত্মক বজ্রপাতের ঝুঁকি হ্রাস করতে এবং পরিবেশের বৈচিত্র্য ও সৌন্দর্য রক্ষায় তাল গাছের ভূমিকা অপরিসীম। বাহিনীর সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আনসার ও ভিডিপি সারাদেশে এ ধরনের পরিবেশবান্ধব বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করে আসছে।”

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন বলেন, “জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় পরিবেশবান্ধব বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। রোপণকৃত তাল বীজগুলোর সঠিক পরিচর্যা ও সুরক্ষায় আমাদের বাহিনীর সদস্যরা সচেষ্ট থাকবে।”

আনসার ও ভিডিপির এমন মহতী উদ্যোগকে স্থানীয় সুধীজন ও এলাকাবাসী ভূয়সী প্রশংসা করেছেন এবং এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট