1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শপথের দিনেই চাঁপাইনবাবগঞ্জে আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সর্বশেষ:
না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন

শপথের দিনেই চাঁপাইনবাবগঞ্জে আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক, আব্দুল বাতেন: চাঁপাইনবাবগঞ্জ, ১৭ ফেব্রুয়ারি: নতুন সরকারের শপথ গ্রহণের দিন মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর পরিত্যক্ত জেলা দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ওই কার্যালয়ে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা এসে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে দ্রুত সেখান থেকে চলে যায়। পরে আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে বিস্ময় ও আতঙ্ক প্রকাশ করেন। ঘটনাটি কেবল আনুষ্ঠানিকতা, নাকি এর পেছনে কোনো রাজনৈতিক বার্তা রয়েছে—তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। তবে পতাকা উত্তোলনকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সদস্য সচিব রফিকুল ইসলাম বলেন, “নতুন সরকারের শপথ গ্রহণের দিনে নিষিদ্ধ ঘোষিত একটি দল তাদের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করেছে। বিষয়টি প্রশাসনের গুরুত্বসহকারে দেখা উচিত।” অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির আবু জার গিফারী বলেন, “যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, সেহেতু প্রশাসনকেই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।”

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরে আলম জানান, “ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।” সচেতন মহলের মতে, পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতে স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট