1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
ডিসি কাপ ফুটবলে তানোরকে হারিয়ে জয় পেল দুর্গাপুর রাসিক প্রশাসকের সঙ্গে হাইটেক স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মেয়ের বিয়ে’র আগেই মায়ের মৃত্যু ,এলাকা জুড়ে শোকের মাতম     শিবগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু পবায় বাবা-ছেলের ঝগড়া থামাতে গিয়ে ভাতিজার হাশুয়ার কোপে চাচা নিহত রাজশাহীতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণে অনিয়মের অভিযোগে মানববন্ধন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক আমিনুর রহমানের শোক ডেঙ্গু প্রতিরোধে রাসিকের নতুন প্রশংসনীয় উদ্যোগ চাঁপাইনবাবগঞ্জে ১হা: ১২৫ বোতল এসকাফ সিরাপ ও প্রাইভেটকারসহ আটক ১  পরিচ্ছন্ন রহনপুর শহর গড়তে মাঠে ইউএনও জিল্লুর রহমান

রূপসায় ক্বেরাত সম্মেলনে হাফেজদের পাগড়ী প্রদান ইসলামী বই বিতরণ ও দোয়া অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাহিদ জামান, নিজেস্ব প্রতিনিধি, রূপসাঃ রূপসায় ইলাইপুর মোড়ে উপজেলা কৃষকদলের আয়োজনে ৯ ফেব্রুয়ারী সোমবার সকাল ১১ টায় ক্বেরাত সম্মেলন, হাফেজদের পাগড়ী প্রদান, ইসলামী বই বিতরন ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তৃতা করেন খুলনা-৪ আসনে ধানের শীষ প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।

তিনি বলেন যারা মুমিন তাদের জন্য পবিত্র কোরআন এক মহামূল্যবান রহমত। পৃথিবীর ইতিহাসে আর কোনো গ্রন্থ নেই যা কোরআনের মতো করে মানুষ হৃদয়ে ও বুকে ধারণ করেছে। যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম পবিত্র কোরআন মানুষকে পথ দেখিয়ে যাচ্ছে। কোরআনে পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত মানবজাতির জন্য প্রয়োজনীয় সব দিকনির্দেশনা সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সমাজ সংস্কারের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলা হবে। মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মানবিকতা, নৈতিকতা ও চরিত্র গঠনের পাঠশালা হিসেবে গড়ে তোলা হবে। ধর্মচর্চা বৃদ্ধি করে মানুষের মধ্যে সততা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। এর মাধ্যমেই দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে শক্ত সামাজিক প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। আমরা চাই আলোকিত মানুষ, আলোকিত সমাজ এবং একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ। বিএনপি সেই লক্ষ্যেই রাজনীতি করে এবং আগামীতেও জনগণকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ, মানবিক ও আলোকিত সমাজ গড়ে তুলতে কাজ করবে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নৈহাটি ইউনিয়ন ইমাম পরিষদের সভাপতি মুফতি হেলাল উদ্দীন শিকারি, মুফতি রিয়াদুল ইসলাম শফিক, মুফতি তরিকুল ইসলাম, হাফেজ মাওঃ আলমগীর হুসাইন, হাফেজ ক্বারী খায়রুল বাশার,মাওলানা ইয়াসিন আরাফাত, হাফেজ ক্বারী জামাল উদ্দীন, হাফেজ ক্বারী মোঃ সংগ্রাম হুসাইন, হাফেজ ক্বারী তাহমিদুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য খান রবিউল ইসলাম রবি,খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম,জিএম কামরুজ্জামান টুকু, উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক,জেলা কৃষকদলের সাধারন সম্পাদক শেখ মোঃ আবু সাঈদ, জেলা বিএনপির সদস্য মোল্যা রিয়াজুল ইসলাম, সমাজসেবক জাকির হোসেন জমাদ্দার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা কৃষকদলের আহবায়ক শাহ আলম ভূইয়া এবং যৌথ ভাবে সঞ্চালনা করেন উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক হাফেজ হাসিবুর রহমান ও নৈহাটি ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব ওমর ফারুক।

এসময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা বিএনপির সিমিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, যুগ্ম আহবায়ক রয়েল আজম, নৈহাটি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মহিউদ্দিন মিন্টু, সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম,উপজেলা কৃষকদলের সদস্য সচিব সোহাগ শিকদার,মাসুম বিল্লাহ,রেজাউল ইসলাম রেজা, কবীর শেখ, যুবদল নেতা মুন্না সরদার, মাঈনুল হাসান,মিজানুর রহমান, শাহজামান প্রিন্স, মুক্তাদির বিল্লাহ, সালিম সাদনান ফাইম, ফরহাদ হোসেন, আকলিমা খাতুন, অন্তর হোসেন মাসুম,কাজী জাকারিয়া, দেলোয়ার হোসেন, নিজাম উদ্দিন টিটো প্রমূখ।

অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল এর পক্ষ থেকে আলেমদের মাঝে বিভিন্ন ইসলামী বই বিতরন, সন্মানিত কোরআনের হাফেজদের মাঝে পাগড়ি বিতরন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট