1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম ও পাড়ায় ক্রীড়া
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার উদ্যোগে শ্যামনগরে জলবায়ু সংলাপ পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম ও পাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ নোঙর ফাউন্ডেশনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে ৫৭৮ জনের পরীক্ষা দেবহাটা থানা-পুলিশের অভিযানে ইউপি চেয়ারম্যান সাহেব আলীসহ গ্রেপ্তার ২ নৈহাটি ইসলামীয়া ক্যাডেট একাডেমি: রূপসায় বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত সাজাপ্রাপ্ত আসামি জিয়াকে গাজীপুর থেকে গ্রেফতার করল বাঘা থানা পুলিশ রাজশাহীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন রাসিক প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ রাজশাহীতে আ.লীগের মিছিলের মামলায় ১১ জন গ্রেপ্তার

পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম ও পাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
পারুলিয়া ইউনিয়ন পরিষদে ফুটবল ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান

আব্দুল্লাহ আল মামুন: সাতক্ষীরার দেবহাটা উপজেলার ২ নম্বর পারুলিয়া ইউনিয়নের গ্রাম ও পাড়া পর্যায়ে ফুটবল ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় পারুলিয়া ইউনিয়ন পরিষদ হল রুমে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২ নম্বর পারুলিয়া ইউনিয়ন পরিষদ-এর আয়োজনে এবং উন্নয়ন সহায়তা তহবিল, বিবিজি (BBG)-এর অর্থায়নে ৭৫টি ফুটবল এবং ২০টি ক্রিকেট বল ও ব্যাট বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠান ও অতিথিবৃন্দ ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অসীম কুমার ঘোষের সভাপতিত্বে এবং পারুলিয়া ইউনিয়ন পরিষদ-এর সচিব প্রবীর হাজারীর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডা. অহিদুজ্জামান এবং ক্রীড়াবিদ সফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে গ্রাম ও পাড়া পর্যায়ের খেলোয়াড়দের মাঝে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয় বলে আয়োজক সূত্রে জানা গেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট