
শহিদুল্লাহ্ আল আজাদ, খুলনা ব্যুরো: খুলনা জেলার রূপসা উপজেলার নৈহাটি ইসলামীয়া ক্যাডেট একাডেমি-র ৫ম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সকল শিক্ষার্থীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নৈহাটি ইসলামীয়া ক্যাডেট একাডেমি-র সভাপতি শাহ্ জামান প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সেক্রেটারি মোঃ আঃ হালিম মোড়ল, সহ-সেক্রেটারি মোঃ ওয়াজিদ শেখ, প্রধান উপদেষ্টা মোঃ তারেক আহমেদ টিপু এবং উপদেষ্টা মোঃ আঃ রহিম কাজী।
অনুষ্ঠানের মূল পর্ব ও পরিচালনা বাংলাদেশ বেতার খুলনার অন্যতম সংগঠন ‘শেখ ছখিনা খয়বার শিল্পী গোষ্ঠী, খুলনা’-এর প্রতিষ্ঠাতা সভাপতি ক্বারী শহিদুল্লাহ আল আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন প্রতিষ্ঠানের শিক্ষক হাফেজ মাওঃ আব্দুল্লাহ বিন আবজাল। এরপর ইসলামী সংগীত পরিবেশন করেন শিক্ষক হাফেজ মোঃ হুযাইফা। অনুষ্ঠান শেষে বিদায়ী ও সকল শিক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠান প্রধান হাফেজ মাওঃ সালমান ফারসী।

উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নৈহাটি ইসলামীয়া ক্যাডেট একাডেমি-র সহকারী শিক্ষক মোঃ শাহরিয়ার আজাদ রাব্বি, হাফেজ মোঃ আব্দুল আহাদ, মোসাঃ খাদিজা আক্তারসহ প্রতিষ্ঠানের সকল শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
উল্লেখ্য, চলতি বছর এই প্রতিষ্ঠান থেকে প্লে থেকে ৫ম শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষায় মোট ১১২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে, যার মধ্যে ৫ম শ্রেণির বিদায়ী শিক্ষার্থী রয়েছে ১২ জন। বিদায়ী অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ ও আলোচনায় অংশ নেয় ৫ম শ্রেণির শিক্ষার্থী মোসাঃ সানজিদা জামান, জান্নাতুল, সামিয়া আক্তার, রোজা মানি, আশরাফুল, ইসমাইল হাওলাদার, হাবিবুল্লাহ, রুবাইয়া, তাসনিম ও মেহেরুন্নেছা প্রমুখ।#