1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরাপত্তায় ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরাপত্তায় ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন

  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে দায়িত্ব পালনে সম্পূর্ণরুপে নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশন প্রদত্ত সকল নির্দেশনা বিজিবি কর্তৃক কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। নিরাপত্তা জোরদার করতে সীমান্তবর্তী উপজেলা সমূহে বিজিবির কঠোর নজরদারি থাকবে এজন্য ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করেছেন।

রবিবার সকাল সাড়ে ১০ টায় ধামইরহাট উপজেলার এক মাদ্রাসা চত্বরে বিজিবি প্রেস ব্রিফিংয়ে জানান, নওগাঁ জেলার সীমান্তবর্তী পোরশা, সাপাহার, ধামইরহাট এই ৩টি উপজেলায় ৪টি করে মোট ১২টি প্লাটুন এবং অন্য ৮টি উপজেলা অর্থাৎ নিয়ামতপুর, পত্নীতলা, বদলগাছী মহাদেবপুর , নওগাঁ সদর মান্দা, রানীনগর ও আত্রাই উপজেলায় ২টি করে মোট ১৬ টি প্লাটুন এবং নওগাঁ সদরে ১টি রিজার্ভ প্লাটুনসহ সর্বমোট ২৯টি প্লাটুন মোতায়েন করা হয়েছে।

১৪ বিজিবি ব্যাটালিয়ন নওগাঁ জেলার ৩ টি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত পোরশা, সাপাহার, নিয়ামতপুর, পত্নীতলা, ধামইরহাট, বদলগাছী ও মহাদেবপুর এই ৭ টি উপজেলায় ৭ টি বেইজ ক্যাম্প স্থাপনের কার্যক্রম সম্পন্ন করেছে। অবশিষ্ট ৩টি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত ৪টি উপজেলায় অর্থাৎ নওগাঁ সদর, মান্দা, আত্রাই এবং রাণীনগরে ১৬বিজিবি ব্যাটালিয়ন ৪ টি বেইজ ক্যাম্প স্থাপন করেছে। এর পাশাপাশি সীমান্তবর্তী সকল বিওপিতে স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স প্রস্তুত থাকবে। অর্থাৎ নওগাঁ জেলায় সর্বমোট ৭৫০ জন বিজিবি সদস্য মোতায়েন থাকবে ।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দৃঢ়ভাবে বিশ্বাস করে যে সম্মিলিত প্রচেষ্টা আন্তঃবাহিনী সমন্বয় এবং জনগণের সক্রিয় সহযোগিতার মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনে পরিণত হবে দেশ ও জনগণের প্রতি দায়িত্ববোধ থেকে বিজিবি সর্বদা সততা পেশাদারিত্ব নিরপেক্ষতার সঙ্গে অর্পিত সকল দায়িত্ব পালন করে যাবে গণতন্ত্রের এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় আইন-শৃঙ্খলা রক্ষা সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করণ এবং ভোটারদের নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টিতে বিজিবি সর্বোচ্চ প্রস্তুতি ও অঙ্গিরার নিয়ে মাঠে থাকবে এজন্য গণমাধ্যম সহ সমাজের সর্বস্তরের জনগণের সহযোগিতা ওসচেতন ভুমিকা প্রত্যাশা করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট