1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সর্বশেষ:
সাপাহারে ১৫ নারীকে সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ মোহনপুরে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা রাজশাহীতে তেলের ডিপো ও ফিলিং স্টেশনে বিজিবির বিশেষ নজরদারি রাজশাহীতে পড়ে আছে পরিত্যক্ত অবস্থায় ২শ’ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল ‘‘তেল নাই” লেখা একটি পেট্রোল পাম্পে অভিযানে মিললো প্রায় ১৩০০০ লিটার  পেট্রোল ও ডিজেল রূপসায় এক নৌকায় হাজারো মানুষের পারাপার চরম ভোগান্তিতে এলাকাবাসি বাঘায় ডিজিটাল স্বাক্ষরতা, ডিজিটাল নিরাপত্তা- সুরক্ষা বিষয়ক প্রশিক্ষনার্থীদের সনদপত্র প্রদান বাঘায় অগ্নিদগ্ধ গরুকে বাঁচাতে গিয়ে আহত গৃহিনী হাসপাতালে বাগমারায় পুকুরে বিষ প্রয়োগে ছয় লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ কালীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৫ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অবৈধ কমিটি গটনের প্রতিবাদে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি………………………………

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অবৈধভাবে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনের প্রতিবাদে প্রধান শিক্ষকের অপসারণের দাবীতে মানববন্ধন করেছেন অভিভাবক, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা।

 

সোমবার (১৯ সেপ্টেম্বর)  সকাল ১০ টার দিকে গোমস্তাপুর নিমতলা কাঁঠালে গোমস্তাপুর গার্লস একাডেমির মূল ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তারা অবৈধ কমিটি গঠন ও নিয়োগ বানিজ্যের অভিযোগে গোমস্তাপুর গার্লস একাডেমির প্রধন শিক্ষক মোঃ আব্দুল অহাবের অপসারণ দাবী করেন।
বক্তারা আরো বলেন, দীর্ঘদিনের অনিয়মের ধারাবাহিকতায় প্রধান শিক্ষক মোঃ আব্দুল অহাব পকেট কমিটি গঠনকে নিয়মেই পরিনত করেছেন। সম্প্রতি তিনি কাউকে না জানিয়ে গণতান্ত্রিক প্রথা না মেনে নিজের পক্ষের লোক নিয়ে পকেট কমিটি গঠন করেছেন।

 

পকেট কমিটি গঠন করে প্রধান শিক্ষক ১০ লক্ষ টাকার বিনিময়ে একটি সহকারী শিক্ষক নিয়োগ দিয়েছেন। এদিকে অবৈধ কমিটি গঠনের অভিযোগে জেলা ও দায়রা জজ আদালতে মামলা দায়ের করেছেন অভিভাবক স্থানীয় বাসিন্দা মোঃ ফটিক আলী।

 

এছাড়াও রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও জেলা শিক্ষা অফিসারের নিকট অভিযোগ দেওয়া হয়েছে।

 

এ নিয়ে উপজেলা প্রশাসন থেকে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি সোমবার ( ১৯ সেপ্টেম্বর)  দুপুরে গোমস্তাপুর গার্লস একাডেমিতে সরেজমিনে তদন্ত করেছেন।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা বুলবুল আহমেদ, শ্রী সোহেল বারফোড়, মতিউর রহমান ও অভিভাবক মোঃ খলিল প্রমূখ। অন্যন্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক  ইউপি সদস্য নেজামউদ্দিন, বাক্কার হোসেন, ইউপি সদস্য সাদিকুল ইসলাম, ব্যবসায়ী আজিজুল হক, লাল সুন্দর দাস ও প্রভাষক কামরুজ্জামানসহ আরো অন্যরা।

 

তবে গোমস্তাপুর গার্লস একাডেমির  প্রধান শিক্ষক মোঃ আব্দুল অহাবের সাথে যোগাযোগ করা হলে, তিনি সকল অভিযোগ অস্বীকার করে  জানান, সকল নিয়ম মেনেই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। এমন কোন অনিয়ম করা হয় নি। আমার বিরুদ্ধে এ সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট