1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে আগাম আমের মুকুল, চাষিদের মাঝে আশার আলো - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় নকল-ভেজাল সাপ্লিমেন্টের কারখানায় জব্দকৃত পণ্য আগুনে পুড়িয়ে ধ্বংস: নেপথ্যে নানা প্রশ্ন রূপসা বাগমারা বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি আরাফাত, সম্পাদক নাজমুল সাঁওতাল হত্যার বিচার ও ভূমি ফেরতের দাবি জাতীয় আদিবাসী পরিষদের  চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের সিজন-২ উদ্বোধন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার রাজশাহীতে ড্রেনের পানিতে ডুবে শিশুর মৃত্যু জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক নাচোল খেসবা যুব সমাজের উদ্যোগে দুই দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল

আত্রাইয়ে আগাম আমের মুকুল, চাষিদের মাঝে আশার আলো

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ২০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলায় চলতি মৌসুমে আগাম আমের মুকুল দেখা দিয়েছে। উপজেলার বিভিন্ন আমবাগানে গাছে গাছে মুকুল ফুটতে শুরু করায় চাষিদের মধ্যে দেখা দিয়েছে আনন্দ ও নতুন আশার সঞ্চার।

চাষিরা জানান, অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত পরিচর্যার ফলে এ বছর কিছু আগাম জাতের আমগাছে নির্ধারিত সময়ের আগেই মুকুল এসেছে। এতে ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তারা আশাবাদী। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে,আবহাওয়া অনুকূলে থাকলে এবং রোগবালাই দমন করা গেলে এ বছর আমের ভালো ফলন পাওয়া যেতে পারে।তবে মুকুল রক্ষায় নিয়মিত পরিচর্যা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে আগাম মুকুল দেখা দেওয়ায় বাজারে আমের সম্ভাব্য সরবরাহ নিয়েও ইতিবাচক ধারণা তৈরি হয়েছে। সব মিলিয়ে আত্রাইয়ের আমচাষিদের মধ্যে এখন উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট