1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোর-১ আসনের লালপুরে বিএনপির নির্বাচনী ব্যানার পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতকারীরা - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় নকল-ভেজাল সাপ্লিমেন্টের কারখানায় জব্দকৃত পণ্য আগুনে পুড়িয়ে ধ্বংস: নেপথ্যে নানা প্রশ্ন রূপসা বাগমারা বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি আরাফাত, সম্পাদক নাজমুল সাঁওতাল হত্যার বিচার ও ভূমি ফেরতের দাবি জাতীয় আদিবাসী পরিষদের  চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের সিজন-২ উদ্বোধন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার রাজশাহীতে ড্রেনের পানিতে ডুবে শিশুর মৃত্যু জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক নাচোল খেসবা যুব সমাজের উদ্যোগে দুই দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল

নাটোর-১ আসনের লালপুরে বিএনপির নির্বাচনী ব্যানার পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতকারীরা

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# লালপুর প্রতিনিধি,নাটোর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থীর নির্বাচনী ব্যানার পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতকারীরা।রোববার (২৫ জানুয়ারি) রাতে উপজেলার লালপুর ইউনিয়নের বুধিরামপুর ও জোতদৈবকি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধিরামপুর এলাকায় মকুলের দোকানের সামনে এবং জোতদৈবকি এলাকায় ওয়াদুদের বাড়ি সংলগ্ন একটি গাছে ঝুলানো ছিল বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নির্বাচনী ব্যানার। রাতের কোনো এক সময় দুষ্কৃতকারীরা বুধিরামপুর ও জোতদৈবকি এলাকার ব্যানার দুটি পুড়িয়ে দেয়। সোমবার সকালে ঘটনাটি স্থানীয়দের নজরে এলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়।

লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু বলেন, নাটোর-১ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে জনগণের ব্যাপক সমর্থনে একটি মহল আতঙ্কিত হয়ে পরিকল্পিতভাবে নির্বাচনী পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে। এরই অংশ হিসেবে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের ব্যানার পুড়িয়ে দেওয়া হয়েছে।

লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ  জানান, ঘটনাটি সম্পর্কে অবগত হওয়ার পর পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট