1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
তাহেরপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের নিকট আবেদন রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ মির্জাপুরে গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী, ঠিকাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনে নিরাপত্তা দায়িত্ব পালনে ৫৩ বিজিবির সাংবাদিক সম্মেলন 

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥মোহাঃ হারুন অর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে সীমান্তরক্ষী বাহিনীটি। আজ রোববার (২৫ জানুয়ারি ২০২৬) বিকাল সাড়ে ৩ টার সময় চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।

তিনি বলেন, সংসদ নির্বাচনে পালনের জন্য প্রস্তুত রয়েছে বিজিবি সদস্যরা। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষা, শান্তিপূর্ণ পরিবেশ  জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করবে তারা।

বিজিবি অধিনায়ক বলেন, চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে মোট ১৫ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবে। এরমধ্যে চাঁপাইনবাগঞ্জ-১ আসন তথা শিবগঞ্জ উপজেলায় মোতায়েন করা হবে ৩ প্লাটুন বিজিবি। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে (নাচোল-গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা) ৮ প্লাটুন ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে তথা সদর উপজেলায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে।

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির ৫৩ ও ৫৯ ব্যাটালিয়নের সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালন করবেন।  দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের আলোকে তার দায়িত্ব পালন করবে বলেও জানান তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট