1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ফলোআপ: নিয়ামতপুরে আলোচিত হত্যা কান্ডের রহস্যের জট খুলতে শুরু করেছে পুলিশ কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে নবাগত ডিসির সাথে সোনামসজিদ প্রেসক্লাবে’র’ সভাপতি ও সেক্রেটারি’র সাক্ষাৎ অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে একই প‌রিবারের ৪ জনকে গলা কেটে হত্যা কম খরচে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: রাজশাহীর জেলা প্রশাসক রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাহমুদা হাবীবা বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ  বাঘায় হাম- রুবেলার টিকা দান শুরু,প্রথম দিন পেল ৯৯১ জন শিশু

গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতেই গণভোট: উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥নিজস্ব প্রতিবেদক, আব্দুল বাতেনঃ জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা এবং জনমতের সঠিক প্রতিফলন ঘটানোর লক্ষ্যেই সরকার গণভোটের আয়োজন করতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক ‘মতবিনিময় সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে প্রচারণার অংশ হিসেবে জেলা প্রশাসন এই সভার আয়োজন করে। সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে উপদেষ্টা বলেন, সরকার কোনো বিশেষ রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করছে না। বরং এই সরকার গণ-অভ্যুত্থানের মাধ্যমে গঠিত এবং সেই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নেই গণভোটের আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, মানুষ পরিবর্তনের জন্য রক্ত দিয়েছে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটবে। ভোটারদের সচেতনতা বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, সাধারণ মানুষ যেন গণভোটের ‘হ্যাঁ’ এবং ‘না’ ভোটের তাৎপর্য বুঝতে পারে সেজন্য ব্যাপক প্রচার চালানো হচ্ছে। তিনি সাংবাদিকদেরও এ বিষয়ে প্রচারণা চালানোর আহ্বান জানান।

সুষ্ঠু নির্বাচনের আশাবাদ ব্যক্ত করে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক জনাব মো: শাহাদাত হোসেন মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন নির্বাচন ও গণভোট সফল করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা ও প্রস্তাবনা তুলে ধরা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট