1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
"৭০,পাবনা–৩ এলাকার সাধারণ নাগরিক-ভোটারদের উদ্দেশ্যে দুটি কথা " - দৈনিক সবুজ নগর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
পূর্ণভবা নদীতে অবৈধ সুতি জালে ধাক্কা লেগে নৌকাডুবি, শিশুসহ ১০৯ যাত্রী উদ্ধার কুষ্টিয়ায় বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু ভোলায় পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ এমপি আবু সাইদ চাঁদের প্রচেষ্টায় বিএসএফের হাত থেকে মুক্তি পেলেন বাঘার ৫ বাংলাদেশী বদরগঞ্জে পাঁচ শতাধিক চারা গাছ বিতরণ ও পোনা অবমুক্ত করলেন প্রকৌশলী মাহমুদুল হাসান শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন রূপসায় নৌকা বাইচ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময়: সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক সমালোচনার আহ্বান দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

“৭০,পাবনা–৩ এলাকার সাধারণ নাগরিক-ভোটারদের উদ্দেশ্যে দুটি কথা “

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি: প্রিয় পাবনা–৩ (চাটমোহর–ভাঙ্গুড়া–ফরিদপুর) আসনের সম্মানিত নাগরিকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ/আদাব, আমি আপনাদেরই সন্তান সরদার আশা পারভেজ। আমার জন্ম চাটমোহরে। আমি ৭০ পাবনা–৩ নির্বাচনী এলাকা (চাটমোহর–ভাঙ্গুড়া–ফরিদপুর) থেকে গণফোরাম মনোনীত প্রার্থী। আমার নির্বাচনী প্রতীক উদীয়মান সূর্য। আমার পরিবার গত চল্লিশ বছরেরও বেশি সময় ধরে এই এলাকায় বসবাস করে আসছে, আর আমাদের শিকড় ভাঙ্গুড়ায উপজেলায়। জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা ও পারিবারিক জীবন, সব মিলিয়ে এই জনপদ আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমি আপনাদেরই মেয়ে, আপনাদেরই বোন, একজন মা। আমি আইন বিষয়ে পড়াশোনা শেষ করেছি (বিএ, এলএলবি)।

জীবনের বিভিন্ন পর্যায়ে শিক্ষকতা করেছি এবং সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলাম। এই দীর্ঘ পথচলায় খুব কাছ থেকে দেখেছি, নারীরা কোথায় পিছিয়ে পড়ে, তরুণরা কোথায় থেমে যায় এবং সাধারণ মানুষ কীভাবে ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হয়। একটি বিষয় আমাকে বিশেষভাবে ভাবায়, ৭০ পাবনা–৩ আসন থেকে এখনো পর্যন্ত কোনো নারী সংসদ সদস্য নির্বাচিত হননি। অথচ এই এলাকার নারীরা পরিবার, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য ও সমাজ পরিচালনায় নীরবে সবচেয়ে বড় দায়িত্ব বহন করে চলেছেন। আমি বিশ্বাস করি, তাঁদের অভিজ্ঞতা ও বাস্তব জীবনের কথা তুলে ধরার জন্য এই এলাকার একজন নারীর কণ্ঠ সংসদে থাকা গুরুত্বপূর্ণ। আমার ভাবনা ও কাজের লক্ষ্য অত্যন্ত স্পষ্টঃ আমাদের এলাকা যেন সবার জন্য নিরাপদ হয়, মানুষ যেন ন্যায্যতা ও সমতার ভিত্তিতে সুযোগ পায়। অবকাঠামো উন্নয়ন যেন হয় টেকসই ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে, কৃষক, কারিগর ও স্থানীয় ব্যবসায়ীরা যেন সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারেন। নারীরা যেন আত্মনির্ভরশীল হতে পারেন, প্রবীণ নাগরিকরা যেন নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন পান।

তরুণরা যেন দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ পায়, বিশেষ চাহিদাসম্পন্ন ও অসহায় মানুষ যেন সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন সেই সাথে রাজনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক শান্তি যেন বজায় থাকে। আমি বড় কোনো নেত্রী নই। আমি এই এলাকারই একজন সাধারণ মেয়ে। অতীতে যেমন মানুষের পাশে থাকার চেষ্টা করেছি, ভবিষ্যতেও তেমনই পাশে থাকতে চাই ইনশাআল্লাহ। নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, আমি আপনাদের একজন আপনজন হয়ে আপনাদের কথা শুনতে, বুঝতে এবং পাশে থাকতে চাই। এইটুকু বিশ্বাস ও সুযোগ আপনারা আমাকে দেন এই প্রত্যাশাই রাখি। আমার জন্য দোয়া করবেন, আপনাদের প্রতি দোয়া ও শুভ কামনা করছি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট