1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে এ্যাড. আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে ডরমেটরি‘র উদ্বোধন - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা সম্পন্ন জাকের মঞ্জিল দরবার শরীফের উরস শরীফ ২০২৭ উপলক্ষ্যে কালীগঞ্জে দাওয়াতী জলসা অনুষ্ঠিত

রাজশাহীতে এ্যাড. আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে ডরমেটরি‘র উদ্বোধন

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি……………………………….

এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স, রাজশাহীর আয়োজনে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান জাতীয় জুনিয়র টেনিস প্রতিযোগিতা-২০২২ ও ডরমেটরি উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে এ্যাড. আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এরআগে ফিতা কেটে এ্যাড. আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে ডরমিটরি‘র উদ্বোধন করেন রাসিক মেয়র।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী। তিনি ক্রিকেট, ফুটবল সহ সব ধরনের খেলায় সুনজর রেখেছেন। খেলোয়াড়দের রান্না করে খাওয়ানো, যাদের বাড়ি প্রয়োজন বাড়ি তৈরি করে দেওয়াসহ ক্রীড়াক্ষেত্রে উন্নয়নে সবই করছেন প্রধানমন্ত্রী।

 

মেয়র আরো বলেন, এ্যাড. আব্দুস সালাম টেনিস কমপ্লক্সে কর্তৃপক্ষ ১ম বারের মতো শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান জাতীয় জুনিয়র টেনিস প্রতিযোগিতার আয়োজন করছে, এজন্য তাদের ধন্যবাদ জানাই।

 

এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের সাবেক সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) এএনএম মঈনুল ইসলাম ও অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) নরেশ চাকমা। এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের (ভারপ্রাপ্ত) সভাপতি মো. আশরাফুল হকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মো. এহসানুল হুদা দুলু।

 

সভায় জানানো হয়, বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহযোগিতায় সপুরা সিল্ক এর পৃষ্ঠপোষকতায় শহীদ এএইচএম কামারুজ্জামান জাতীয় জুনিয়র টেনিস প্রতিযোগিতাটি আগামী ২১ সেপ্টেম্বর শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। টুর্নামেন্টে ২০টি ক্লাবের প্রায় ১৫০ জন জুনিয়র টেনিস খেলোয়াড় অংশ গ্রহণ করবেন। আগামীতে প্রতি বছর এই টুর্নামেন্টের আয়োজন করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট