1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাস্তা নিয়ে বিরোধে শ্যামনগরে  ছুরিকাঘাতে নিহত ১, পুলিশি অভিযানে আটক ৯ - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর

রাস্তা নিয়ে বিরোধে শ্যামনগরে  ছুরিকাঘাতে নিহত ১, পুলিশি অভিযানে আটক ৯

  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোমিনুর রহমান,শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা শ্যামনগরে উপজেলায় পূর্ব শত্রুতা এবং চলাচলের পথ সংক্রান্ত সৃষ্ট ঘটনায়  ছুরিকাঘাতে মোঃ গোলাম হোসেন (৬০)  নিহত হয়েছেন। ২০ ডিসেম্বর (শনিবার) সকাল দশটার দিকে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ১নং ওয়ার্ডের জাবাখালি গ্রামে এ হত্যকান্ডের ঘটনা ঘটে। নিহত মোঃ গোলাম হোসেন (৬০) উপজেলার জাবাখালী গ্রামের মৃত হামিজ উদ্দিন মোড়লের পুত্র।

স্থানীয় সুত্রে মতে, মোঃ গোলাম হোসেন (৬০)এর সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল প্রতিবেশী সাইফুল, ফারুক, সেলিম রেজাউলদের সাথে। চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন দু’পক্ষের মধ্যে বিরোধ নিয়ে গোলাম হোসেন স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোগ করলে উভয় পক্ষের উপস্থিতির কথা থাকলেও সাইফুলরা কেউই স্থানীয় ইউনিয়ন পরিষদে হাজির হননি। আইন অমান্য করায় নিহত গোলাম হোসেন সাতক্ষীরা কোর্টে মামলা দায়ের করেন। যার নোটিশ পেয়ে ক্ষিপ্ত হয়ে উঠে রেজাউল গং। গোলাম রহমান তার বাড়ির পাশ্ববর্তী মুরগীর খামার সংলগ্ন গেলে সাইফুল, ফারুক, সেলিম, এমান আলী মোড়ল, রেজাউল ইসলাম অতর্কিতভাবে হামলা করে গোলাম হোসেনকে বুকে ও পিঠে ছুরিকাঘাত করে লোহা রড লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করার অভিযোগ উঠেছে। তার  চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এসে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায়, শ্যামনগর থানার একটি চৌকস পুলিশের টিম ঘটনা স্থলের পুরো বাড়িটি ঘিরে ফেলে। অতপর ওই বাড়ি থেকে এমান আলি মোড়লের ছেলে সাবেক জলদস্যু সেলিম মোড়ল(৫০), সাইফুল (৩৮),ফারুক (৩০), বদর গাজীর রেজাউল (৫৫),রেজাউলের স্ত্রী মাছুমা (৩৫),সাইফুলের স্ত্রী,সাইফুলের মা সফুরা,ফারুকের স্ত্রী জহুরা স্ত্রীসহ ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করে।

এসময় পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহারিত রক্তমাখা ছুরি ও রড উদ্ধার করে ।  উত্তেজিত জনতা ঘরবাড়ি মোটরসাইকেল সহ ব্যাপক ভাঙচুর চালায়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ খালেদুর রহমান বলেন,  গোলাম রহমান হত্যার সাথে জড়িতদের  আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্য ন্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট