1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দুর্গাপুরে আলেম সমাজকে নিয়ে জামায়াতের উলামা সমাবেশ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
পূর্ণভবা নদীতে অবৈধ সুতি জালে ধাক্কা লেগে নৌকাডুবি, শিশুসহ ১০৯ যাত্রী উদ্ধার কুষ্টিয়ায় বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু ভোলায় পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ এমপি আবু সাইদ চাঁদের প্রচেষ্টায় বিএসএফের হাত থেকে মুক্তি পেলেন বাঘার ৫ বাংলাদেশী বদরগঞ্জে পাঁচ শতাধিক চারা গাছ বিতরণ ও পোনা অবমুক্ত করলেন প্রকৌশলী মাহমুদুল হাসান শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন রূপসায় নৌকা বাইচ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময়: সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক সমালোচনার আহ্বান দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

দুর্গাপুরে আলেম সমাজকে নিয়ে জামায়াতের উলামা সমাবেশ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মো: মোমিন জাদরান, দূর্গাপুর থেকে  : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে অনুষ্ঠিত হলো আলেম সমাজের সমাবেশ। শুক্রবার ৫ ডিসেম্বর সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলার ফাজিল মাদরাসা মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াত ইসলামী উলামা বিভাগের উদ্যোগে এ সমাবেশে এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারী ডঃ সেলিম রেজা খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন। এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অঞ্চল টিম সদস্য রেজাউর রহমান।

সমাবেশে দারস পেশ করেন মাওলানা এফএম ইসমাইল আলম আল হাছানী। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন রাজশাহী জেলা উলামা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মোঃ শহীদুল ইসলাম। সমাবেশে সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা উলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ ফজলুল বারী সোহরাব।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যের মুহাম্মাদ নুরুজ্জামান লিটন বলেন, ভোট একটি পবিত্র আমানত। তাই আমরা যাকে-তাকে ভোট দিতে পারিনা। আসন্ন জাতীয় নির্বাচনে বাংলার মানুষ একমাত্র ইসলামী দলকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমে ইসলামী দলকে বিজয়ী করার বিকল্প নাই। এক্ষেত্রে আলেম সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে শান্তি, ন্যায় ও উন্নতির পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান । দুর্গাপুর ফাজিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত এ উলামা সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে আলেম-ওলামা, মসজিদের ইমাম-খতিবসহ হাজারো ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট