1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত? শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পদ্মায় মাটি উত্তোলনের অভিযোগে যুবকের কারাদণ্ড ও জরিমানা চারঘাটে চালকের বেতন তুলছেন নৈশ প্রহরী উজ্জ্বল বাঘায় মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল থ্রীহুইলার (সিএনজি) চালকসহ তিন জন  পরকীয়া প্রেমের জেরে শিবগঞ্জে সালিশে সংঘর্ষ, নিহত ১, আহত ৮ শিবগঞ্জে ট্রাক্টারের চাকায় পিষ্ট হয়ে শিশু শিক্ষার্থী নিহত রাজশাহীর কাটাখালীতে বিএসটিআই’র লাইসেন্স ছাড়া লাচ্ছা সেমাই তৈরি করায় ২টি প্রতিষ্ঠানকে জরিমানা শিবগঞ্জে বাড়িতে হামলা-লুটপাট ও ককটেল বিস্ফারণের ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

বাঘায় মুক্তিযোদ্ধার সাথে সংসদ সদস্য প্রার্থী চাঁদের মতবিনিময়

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি রাজশাহীর বাঘায় মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আবু সাইদ চাঁদ। ভোট প্রার্থনা করে আবু সাঈদ চাঁদ বলেন, বিএনপি মুক্তিযোদ্ধার স্বপক্ষের দল । আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করলে আগামীতে আপনাদের চাহিদা মোতাবেক সমস্যা সমাধানে কাজ করবে।

রোববার (৩০ নভেম্বর’২৫) সকাল ১১টায় মুক্তিযোদ্ধার কমপ্লেক্স এর নিজস্ব কার্যালয়ে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান,প্যানেল চেয়ারম্যান-১ বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি। তিনি বক্তব্যকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জেষ্ঠ্য পুত্র তারেক রহমানের বাঘায় আগমন উপলক্ষে বিগত সময়ে দেওয়া সংরক্ষিত শ্রদ্ধাঞ্জলি পাঠ করে শোনান। এ সময় মুক্তিযোদ্ধাদের কণ্যাণে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

পবিত্র কুরআন তেলায়াত করেন- বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। গীতা পাঠ করেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ভবেশ চন্দ্র পান্ডের কণ্যা প্রভাষক সুথী পান্ডে। বক্তব্য দেন- যুগ্ম আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সদস্য সচিব, আশরাফ আলী, সদস্য বীর মুক্তিযোদ্ধা বাদল সর্দার, সদস্য বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা আনছার আলী। এর আগে ফুলের তোড়া দিয়ে আবু সাঈদ চাঁদকে শ্রভেচ্ছা জানান মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফির নাতি রাফি আহমেদ ।

সভা শেষে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। বাঘা পৌর কমান্ডের আহ্বায়ক বীর মুক্তি যোদ্ধা নজরুল ইসলামের সঞ্চালানায় সভায় উপস্থিত ছিলেন- উপদেষ্ঠা মন্ডলীর সদস্য বীর মুক্তি যোদ্ধা নূরল ইসলাম মাস্টার, বীর মুক্তি যোদ্ধা শাহাজান আলী মাষ্টার, বীর মুক্তি যোদ্ধা ইঞ্জিনিয়ার আলা উদ্দীন, বাঘা প্রেস ক্লাবের আহবায়ক আব্দুল লতিফ মিঞা, বীর মুক্তি যোদ্ধা সন্তান পাপ্পু রহমান সহ মুক্তিযোদ্ধা ইউনিটের পৌরসভা,ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক ও সদস্যগনসহ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং রাজনৈতিক নের্তৃবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট