1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পাঁকা ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
পূর্ণভবা নদীতে অবৈধ সুতি জালে ধাক্কা লেগে নৌকাডুবি, শিশুসহ ১০৯ যাত্রী উদ্ধার কুষ্টিয়ায় বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু ভোলায় পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ এমপি আবু সাইদ চাঁদের প্রচেষ্টায় বিএসএফের হাত থেকে মুক্তি পেলেন বাঘার ৫ বাংলাদেশী বদরগঞ্জে পাঁচ শতাধিক চারা গাছ বিতরণ ও পোনা অবমুক্ত করলেন প্রকৌশলী মাহমুদুল হাসান শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন রূপসায় নৌকা বাইচ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময়: সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক সমালোচনার আহ্বান দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

পাঁকা ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আব্দুল বাতেন, নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়ন বিএনপির উদ্যোগে শনিবার (২৯ নভেম্বর ২০২৫) বাবুপুর লক্ষিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় শুরু হওয়া এ কর্মীসভায় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক খাজা মিয়া। বক্তব্যে তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যই আমাদের শক্তি। তৃণমূল সংগঠনকে আরও সক্রিয় ও সুসংগঠিত করতে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক—তার সুস্থতা দেশের মানুষ কামনা করে।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. আশরাফুল হক ও সদস্য সচিব মো. তোসিকুল আলম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পাঁকা ইউনিয়ন বিএনপির সভাপতি ও পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহা. আবদুল মালেক (মন্ডল)। সঞ্চালনা করেন শিবগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল বাসার। সভায় আরও বক্তব্য দেন— বাড়িউল ইসলাম পোপুল, সিনিয়র সহ-সভাপতি, পাঁকা ইউনিয়ন বিএনপি বদরুদ্দোজা গমস্থা, সাংগঠনিক সম্পাদক, পাঁকা ইউনিয়ন বিএনপি বাইরুল ইসলাম তুষার, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, শিবগঞ্জ উপজেলা ছাত্রদল জাহিদ হাসান বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক, শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল কর্মীসভা শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট