1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

দিনাজপুরে গ্রীষ্মকালীন সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন

  • প্রকাশের সময় : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃনূর ইসলাম নয়ন, দিনাজপুর……………………..

আজ ১১ সেপ্টেম্বর রবিবার দিনাজপুর শহরের গোবরাপাড়া সুইমিং পুলে ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর আওতায় সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিরাজুল ইসলাম।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গুঞ্জাবাড়ীস্থ জুবলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুনু বিশ্বাস। বিচারক হিসেবে সাঁতার প্রতিযোগিতা পরিচালনা করেন সুইহারী চেহেলগাজী শিক্ষা নিকেতনের ক্রীড়া শিক্ষক মোঃ ওবায়দুর রহমান, বাংলা স্কুলের ক্রীড়া শিক্ষক আক্তারুল ইসলাম রাঙা, দিনাজপুর একাডেমি স্কুলের ক্রীড়া শিক্ষক মাজেদুর রহমান চৌধুরী, নুরজাহান আলিয়া মাদ্রাসার ক্রীড়া শিক্ষক মোঃ জাকির হোসেন ও কাশীপুর উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ মমিনুল ইসলাম।

 

সর্বমোট ২৬টি ইভেন্টে বালক-বালিকা দলের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সাঁতার প্রতিযোগিতায় মুক্ত সাঁতার, চিৎ সাঁতার, বুক সাঁতার, প্রজাপতি সাঁতার ও রিলে সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিরাজুল ইসলাম বলেন, পড়াশোনার পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীর জন্য সাঁতার প্রশিক্ষণ বাধ্যতামূলক করা প্রয়োজন।সাঁতার একটি ব্যায়াম যা শরীরের প্রতিটি অঙ্গ-প্রতঙ্গকে মজবুত রাখে। আমার বিশ্বাস আজকের এই শিক্ষার্থীরা একদিন জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে সুনাম বয়ে আনবে এবং গোল্ড মেডেল অর্জন করে জেলাবাসীর মুখ উজ্জল করবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট