1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর বালিয়াপুকুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু রাজশাহীর পুঠিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই ভাই নিহত আত্রাইয়ে রেললাইনের পাশে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের শিবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক সহ আটক  ২   বাঘায় বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) গিয়াস উদ্দিনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তানোরে পৈত্রিক জমি দখলচেষ্টার অভিযোগ, দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচি ও কমিউনিটি পুলিশিং সভা 

গাজীপুরের কালীগঞ্জের জামায়াতে ইসলামীর যুব সমাবেশ আগামীর উন্নয়ন রুপ রেখা ঘোষণা করলেন খাইরুল হাসান

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলার উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর ২৫ ইং) সকালে কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ” যুবকরাই বদলে দেবে আগামীর গাজীপুর”-৫ আসনের স্লোগানে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের নির্বাহী পরিষদ সদস্য ও সেক্রেটারী এডভোকেট মতিউর রহমান আকন্দ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমীর হাজী মো. আফতাব উদ্দিন এর সভাপতিত্বে সমাবেশে উন্নয়নের রূপকল্প পেশ করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর নায়েবে আমীর গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. খায়রুল হাসান। প্রধান বক্তা জুলাই আন্দোলনের অন্যতম মাস্টার মাইন্ড, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক সিবগা তুল্লাহ সিবগা।

Open photo

বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা সেক্রেটারী এড. মো. তাইজুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর আমীর অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দীন, গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর সেক্রেটারী আ.স.ম ফারুক, নরসিংদী জেলার সহকারী সেক্রেটারী অধ্যাপক মকবুল হোসেন, গাজীপুর জেলার কর্ম পরিষদ সদস্য মো. মোখলেছুর রহমান খান, গাজীপুর মহানগর ছাত্রশিবির সভাপতি রেজাউল ইসলাম, জেলা সভাপতি মো. ইয়াছিন আরাফাত, ঢাকা কলেজ ছাত্রশিবির সভাপতি মোস্তাকিম আহমেদ। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ ও শত শত যুবক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট