1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা সম্পন্ন জাকের মঞ্জিল দরবার শরীফের উরস শরীফ ২০২৭ উপলক্ষ্যে কালীগঞ্জে দাওয়াতী জলসা অনুষ্ঠিত

রাজশাহীর বাগমারায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আশিক ইসলাম,বাগমারা………………………..

রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের হাট খুজিপুর উচ্চ বিদ্যালয় মাঠে রবিবার বিকেল ৫ ঘটিকার সময় ডিএম শাফিকুল ইসলাম সাফির উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে।

 

হাটঁখুজিপুর যুবসংঘের আয়োজনে খেলায় অংশগ্রহন করেন বাগমারা উপজেলা বনাম জাহানাবাদ(মোহনপুর)নবারুল ক্লাব। খেলাটির আয়োজক কমিটির সভাপতি ছিলেন, হাট খুজিপুর উচ্চবিদ্যালয়ের সহকারি শিক্ষক রফিকুল ইসলাম সাজু,সম্পাদক আবুল হোসেন ,ক্যাশিয়ার শাহীন, ম্যানেজার আব্দুল আজিজ , আব্দুল জলিল। খেলাটির শুভ উদ্বোধন করেন ৫নং আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডি এম শাফিকুল ইসলাম (শাফি)।

 

এসময় আরও উপস্থিত ছিলেন, আমেরিকান প্রবাসী ডি এম রফিকুল ইসলাম, শহিদুজ্জামান শহীদ, বাবর আলী,প্যানেল চেয়ারম্যান আকবর আলী, ইউপি সদস্য আমজাদ হোসেন,আজাদ আলী,মতিউর রহমান,আবুল, রনি,রাসেল প্রমূখ। খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন (বাফুফে) এর তালিকাভুক্ত রফিকুল ইসলাম মীর এবং ধারা বিবরনীতে ছিলেন মাস্টার সিরাজুল ইসলাম, গোলাম মোস্তফা,নজরুল ইসলাম। উক্ত খেলায় বাগমারা উপজেলা দল ট্রাইব্রেকারে জাহানাবাদ নবারুল দলকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট