1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
পত্নীতলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত  যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন রানীশংকৈলের কামাল আনোয়ার  রাজশাহীতে বিশ্বপরিবেশ দিবস পালিত সামাজিক অবক্ষয় ও নৈতিক পুনর্জাগরণ: একটি জাতির দায়বদ্ধতা তানোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৭ গরু ও ২ বুনো শিয়ালের মৃত্যু, বিদ্যুৎ বিভাগের অবহেলার অভিযোগ, ক্ষতিপূরণের দাবি ‎বিশ্ব পরিবেশ দিবসে শ্যামনগরে ব্যতিক্রমী বৃক্ষ পদযাত্রা ও পরিবেশ রক্ষার শপথ ‎ বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারকে হামলা চেষ্টা ও ঘুষ দাবির অভিযোগ , প্রকৌশলীর অস্বীকার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু বাঘায় জলাশয়ে দেওয়া বিষে প্রাণ গেল ৩০ হাঁসের  গোমস্তাপুর সীমান্তে ২৮ বাংলাদেশিকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ

রূপসায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাহিদ জামান, রূপসা প্রতিনিধিঃ রূপসায় “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (LDDP), প্রাণিসম্পদ দপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান ২৬ নভেম্বর সকালে উপজেলার প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিকতা। অনুষ্ঠানে মোট ৩০টি স্টলের মাধ্যমে প্রায় ৭০–৮০ জন খামারি তাদের দুম্বা, গরু, ছাগল, ষাঁড়, হাঁস, মোরগ, মুরগি, পাখি, ঘাস কাটার মেশিনসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তি প্রদর্শনের জন্য উপস্থাপন করেন। প্রদর্শনীতে মোট ৩০টি ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আহসান হাবীব প্রামাণিক এর সভাপতিত্বে, বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কণা দাস, যুব উন্নয়ন কর্মকর্তা খান বজলুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন।

প্রাণিসম্পদ দপ্তরের এলইও ডা. নাসরিন সুলতানার পরিচালনায় বক্তৃতা করেন শিক্ষক কৃষ্ণপদ রায়, শিক্ষক শাবানা, প্রাণিসম্পদ দপ্তরের দেবাশীষ মণ্ডল, পিন্টু ঢালী, সোহেল রানা, সোহেল হালদার, মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, খামারি লাকী বেগম, সঞ্জিত কুমার মালাকার প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট