1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন

  • প্রকাশের সময় : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ২২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ………………………..

নাটোরের আব্দুলপুর রেলওয়ে স্টেশনে পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস (মেইল ট্রেন) ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে, আগুন লাগার কারনে ইঞ্জিনটি বিকল রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। রোববার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে লালপুর উপজেলার আব্দুলপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

 

বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম) রাজশাহীর মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বলেন, পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা মেইল ট্রেনটি আব্দুলপুর স্টেশনে পৌঁছালে হঠাৎ ট্রেনের ইঞ্জিনে ধোঁয়া দেখা যায়। এ সময় স্টেশন কর্তৃপক্ষ তা নিয়ন্ত্রণ করে। ইঞ্জিন বিকল হওয়ায় ঈশ্বরদী থেকে ট্রেনের একটি ইঞ্জিন এসে  ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়।

 

তিনি আরও বলেন, ইঞ্জিনের ভেতরে ঘর্ষণ থেকে ধোঁয়া বের হয়েছে। এতে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট