1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর পদ্মায় পৃথক নৌকাডুবির ঘটনায় তিন শ্রমিক নিখোঁজ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাজশাহীর পদ্মায় পৃথক নৌকাডুবির ঘটনায় তিন শ্রমিক নিখোঁজ

  • প্রকাশের সময় : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাজিম হাসান……………………….

রাজশাহীর তালাইমারী এলাকায় পদ্মা নদীতে পৃথক নৌকাডুবির ঘটনায় তিন শ্রমিক নিখোঁজ রয়েছেন। নৌকাডুবির ঘটনায় তিন জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও বিজিবি সদস্যরা। আজ রোববার (১১ সেপ্টেম্বর) সকাল সোয়া নয়টার দিকে এসব ঘটনা ঘটে। এই ঘটনায় নৌকায় থাকা প্রায় ২৭ জন কৃষি শ্রমিক নদীর ওপারে চরে কৃষি কাজের উদ্দেশ্যে গেলে স্রোতের বেগে নৌকায় পানি উঠে ডুবে যায়। এতে করে প্রথমে অনেকেই নিখোঁজ থাকলেও পরে সাঁতরে নদীর কিনারায় পৌছতে সক্ষম হয়। তবে ২৭ জন শ্রমিকের মধ্যে এখনো তিন জন শ্রমিক নিখোঁজ আছে বলে উদ্ধার হয়ে আসা শ্রমিকরা জানান।

 

নিখোঁজ হওয়া তিন শ্রমিকরা হলেন, চরশ্যামপুর এলাকার সেন্টু মিয়া (২৫), আব্দুস সালাম (৩০) ও আনারুল ইসলাম (৪৮)। বর্তমানে নিখোঁজ রয়েছেন- সাদেক আলী (৫৫), নজরুল ইসলাম (৫০) ও গোলাম নবী (৬০)। গোলাম নবীর বাড়ি মহানগরীর মতিহার থানার ডাঁসমারী সাতবাড়িয়া এলাকায়। অন্য দুজনের বাড়ি মিজানের মোড় এলাকায়। জানতে চাইলে ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন বাংলানিউজকে বলেন, আজ সকাল আনুমানিক ৮টা থেকে সোয়া ৮টার দিকে একটি ডিঙ্গি নৌকা নিয়ে নারী-পুরুষসহ ২২ জন যাত্রী রাজশাহীর তালাইমারী বিজয় নগর শাহপুর এলাকার ঘাট দিয়ে মধ্য চরে যাচ্ছিলেন। তারা চরে গিয়ে কৃষি জমিতে চাষবাস করেন।

 

ছোট্ট ডিঙ্গি নৌকায় বেশি যাত্রী নেওয়ায় মাঝনদীতে গিয়ে প্রবল স্রোতের তোড়ো তাদের ওই ডিঙ্গি নৌকায় পানি ওঠে। এক পর্যায়ে নৌকাটি নদীতে তলিয়ে যায়। পরে সাঁতরিয়ে ওই নৌকার ১৮ জন যাত্রী পাড়ে উঠে আসলেও তিনজন নদীতে তলিয়ে যান। এখনও তারা নিখোঁজ রয়েছেন। এদিকে, ওই একই সময় সেখান দিয়ে ঘাস বোঝাই আরও একটি ডিঙ্গি নৌকা তিন জন যাত্রী নিয়ে যাচ্ছিল। ওই নৌকাটিও সেখানে ডুবে যায়। পরে বিজিবি সদস্যদের সহযোগিতায় ওই তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বর্তমানে পদ্মানদীতে নিখোঁজ তিনজনের খোঁজে উদ্ধার তৎপরতা চলছে বলেও জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের উপ-সহকারী পরিচালক।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট