1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
শ্যামনগর থানা অফিসার ইনচার্জ (ওসি)-এর সঙ্গে উপজেলা জিএসএ-র সৌজন্য সাক্ষাৎ জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি বাঘায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা বৈমানিক থেকে মুক্তিযোদ্ধা,কিংবদন্তি নায়ক বীর উত্তম খাদেমুল বাশারের ৪৯তম প্রয়াণ দিবস আজ মির্জাপুরে নৌভ্রমণে এসে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল ২ যুবকের  ঠাকুরগাঁওয়ে মডেল টিটিসি বাস্তবায়নে সমন্বিত উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক মত বিনিময় সভা  রাজশাহীতে দুই ধর্ষণের ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য শিবগঞ্জ ল্যাবরেটরি স্কুলের শিবগঞ্জে গৃহবধূ সুমাইয়া হত্যা নয়, এটি আত্মহত্যা, দাবি স্বামীর পরিবারের রাজশাহীতে শুরু হলো এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

শহীদ এএইচএম কামারুজ্জামানের শততম জন্মদিবস উপলক্ষে রাজশাহী শিক্ষাবোর্ড কলেজে পুরস্কার বিতরণ

  • প্রকাশের সময় : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি……………………..

জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান এর শততম জন্মদিবস উপলক্ষে রাজশাহী শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সততা স্টোর ও প্রতিষ্ঠানের অ্যাপস এর উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবী ও নারী নেত্রী শাহীন আকতার রেনী। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহীন আকতার রেনী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করছেন তাঁরই সুযোগ্যকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বছরের প্রথম দিনই সারাদেশে শিক্ষার্থী পাচ্ছে নতুন বই। বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। নারীদের সকল অধিকার নিশ্চিত হয়েছে। সব কিছুই সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।

 

রাজশাহী শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর তাইফুর রহমান। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির প্রভাষক মেহের সরদার। অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট