1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
হাজারও মুসল্লীর ভালবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন সাংবাদিক শিবলীর নানী - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
ব্রিটিশ হাইকমিশনারের নৈশভোজে রাসিক প্রশাসক, ১০০ দিনের উন্নয়ন চিত্র তুলে ধরা নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার পত্নীতলায় তিন দিন ধরে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার রূপসায় ৩.৬৬ কোটির সড়ক নির্মাণে চরম অনিয়ম: কাজ শেষ হওয়ার আগেই ফেটে চৌচির, হাত দিয়েই উঠছে পিচ! রাজশাহীতে এনজিওর কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্ব: স্ত্রীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করল স্বামী ভোলায় ইলিশের চড়া দাম: ভরা মৌসুমেও স্বাদ থেকে বঞ্চিত স্বল্প আয়ের মানুষ পদ্মার পানি বৃদ্ধিতে পদ্মাপাড়ের নিম্নাঞ্চলে বন্যা: তালাইমারিতে ক্ষতিগ্রস্তদের খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধ দিলেন রাসিক প্রশাসক রিটন তানোরে ৭০ পিস ইয়াবাসহ মাসুদ নামে এক যুবক আটক রূপসায় কাজদিয়া স্কুলে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন ও ইউএনওকে স্মারকলিপি

হাজারও মুসল্লীর ভালবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন সাংবাদিক শিবলীর নানী

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাহিদ জামান,রূপসা প্রতিনিধিঃ রূপসা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক খান আঃ জব্বার শিবলীর নানী মোমেনা খাতুন  (১০৩) অসুস্থ জনিত কারণে গতকাল ২১ নভেম্বর ( শুক্রবার) ভোর ৬ ঘটিকায় নিজ বাড়িতে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃ/ত্যু/কালে মরহুমা ৩ পুত্র ৩ কন্যাসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শতবর্ষী প্রিয় মানুষকে মুসল্লীরা অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানিয়েছে।  মরহুমার নামাজে জানাজা বিকেল ৪ ঘটিকায় আনন্দ নগর নেছারিয়া দাখিল মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজের ইমামতি করেন মরহুমার মেঝ পুত্র প্রক্ষাত আলেমেদ্বীন খুলনা মোফাচ্ছেরিন পরিষদের সভাপতি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছেরে কোরআন মাওলানা আঃ সালাম জাহেদী।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান জামাত নেতা মাওলানা শারাফাত হোসেন দিপু, তেরখাদা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আঃ হাফিজ, সেক্রেটারি নাহিদুল হাসান, ইসলামী আলোচক হাফেজ, মাওলানা, মুফতি শহিদুল ইসলাম (নওগাঁ), হাফেজ, মাওলানা সিদ্দিকুর রহমান (কুমিল্লা), মাওলানা জাহাঙ্গীর  হুসাইন (নওগাঁ), পানতিতা মাদ্রাসার সাবেক সুপার মাওলানা হেদায়েতুল্লাহ, ইউনিয়ন বিএনপির আহবায়ক এসএমএ মালেক, সদস্য সচিব মোঃ মিকাঈল বিশ্বাস, আনন্দ নগর নেছারিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল আমীন, খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার সুপার মাওলানা মোঃ মোজাহিদুল ইসলাম, মুফতি, মাওলানা জালাল উদ্দীন, মাওলানা শেখ ফরিদ উদ্দিন, হাফেজ, মাওলানা, মুফতি আলমগীর হোসেন, মাওলানা ইয়াসিন আরাফাত, মাওলানা আঃ রকিব, মাওলানা আবু সালেহ লস্কর, মাওলানা আঃ রউফ শেখ, হাফেজ আঃ রউফ, মাওলানা সাজ্জাদুর রহমান, মাওলানা মিজানুর রহমান, মোফাচ্ছেরে কোরআন মাওলানা আঃ হাফিজ, সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেন লস্কর, মোল্লা তাহিদুল ইসলাম, সেকেন্দার আলী মোল্লা, জাহাঙ্গীর আলম মিটুল, মনিরুল ইসলাম ফকির, যুবদল নেতা মুরছালিন ইসলাম রনি, স্বেচ্ছাসেবক দলের নেতা মোস্তাইন শেখ, সমাজ সেবক গাতীদার কামরুল হাসান, শারাফাত হোসেন  প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট