1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের নৌকা প্রদান ‎ - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা: পরিসংখ্যান, কারণ ও পুলিশ সুপারের জরুরি আহ্বান রাজশাহীতে বিএসটিআই’র অভিযান: অনুমোদনহীন পানি উৎপাদনে ১০ হাজার টাকা জরিমানা বাঘায় মাদক, সন্ত্রাস ও নারী নির্যাতন বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত: প্রধান আলোচক ডিআইজি আশিক সাঈদ চাঁপাইনবাবগঞ্জে প্রয়াত শিক্ষকের পরিবারকে শিক্ষক-কর্মচারী কল্যাণ তহবিলের অর্থ প্রদান পোরশায় সরকারি অনুদানের সাইকেল ও সেলাই মেশিন পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠী সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহী প্রেসক্লাবের মানববন্ধন বাংলাদেশ পুলিশে গঠিত হচ্ছে আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট: স্বরাষ্ট্রমন্ত্রী লালপুরে ১০ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী রনি আটক দেবহাটায় ৫০ বছরের বসতভিটা দখল: খোলা আকাশের নিচে ৭০ বছরের সুভদ্রা রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত

রূপসায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের নৌকা প্রদান ‎

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৪২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ ‎শহিদুল্লাহ্ আল আজাদ. খুলনা প্রতিনিধি ‎ ‎ রূপসায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নদী পারাপারের জন্য একটি নৌকা প্রদান করা হয়েছে। ৩০ অক্টোবর বৃহস্পতিবার সকালে গোয়ালবাড়ির চর ঘাট এলাকায় রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতার পক্ষ থেকে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণপদ রায় ও শিক্ষার্থীদের মাঝে এই নৌকাটি তুলে দেন রূপসা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহানউদ্দিন উদ্দীন।

জানা যায়, রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর, পুটিমারি এলাকার শিক্ষার্থীদের পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয় আসতে হলে মাঝখানে নদী থাকায় দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারপর বিদ্যালয়ে আসতে হতো। এতে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হতো অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের। বেশ কিছুদিন আগে শিশুদের এবং জলবায়ু নিয়ে কার্যক্রম পরিচালনাকারী এনজিও জেজেএস সংস্থার সংগঠন রূপসা উপজেলা শিশু ফোরামের সদস্যরা একটি প্রোগ্রামে রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতার কাছে সমস্যাটি তুলে ধরেন। তখন উপজেলা নির্বাহী অফিসার তাদের আশ্বাস প্রদান করেন যে তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি নৌকা শিক্ষার্থীদের প্রদান করবেন। সেই মোতাবেক রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহানউদ্দিনের সার্বিক সহযোগিতায় এই নৌকাটি শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেন।

নৌকা প্রদানকালে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহানউদ্দিন উদ্দীন, পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোস্তফা উল বারী লাভলু, ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ পদ রায়, শিয়ালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান উল্লাহ,ইউপি সদস্য শফিকুল ইসলাম, শিক্ষক গৌর চন্দ্র ঘোষ, বিপ্রজিৎ সাহা, জেজেএস সংস্থার তানিয়া ইসলাম, তারেক বিন ওয়াহিদ, শিক্ষার্থী স্মেহা, দিশা মজুমদার, মুজাহিদুল ইসলাম, সুরাইয়া নাজনিন প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট