1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১০ জুন ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
তানোরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ  আপন চাচার বিরুদ্ধে তালার নুরু বিশ্বাস ও সাবেক যুব জামায়াতের নেতা ইয়াকুব আলীর বিরুদ্ধে  অবৈধভাবে দখলের অভিযোগে  রাজশাহীতে দ্বিতীয় দিন কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা রাজশাহীতে সন্ত্রাস বাহিনীর সদস্যদের মধ্যে গোলাগুলি, আহত ১ রানীশংকৈলে তুচ্ছ ঘটনায় বাড়িতে ঢুকে বর্বর হামলা ও লুটপাট: নারী ও বৃদ্ধসহ আহত ৩, থানায় অভিযোগ  সীমান্তে পুশ ইন: ঠাকুরগাঁও সীমান্ত থেকে অবশেষে শূন্যরেখা থেকে ১১ জনকে ফেরত নিলো বিএসএফ সীমান্তবর্তী এলাকায় পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে সাপাহারে এক মতবিনিময় সভা ফলোআপ: নাটকীয় ঘটনার পর অবশেষে নয়নী হত্যা কান্ডের শিবগঞ্জ  থানায় এজাহার জলবায়ু পরিবর্তন এখন দেশের উপকূলে সবচেয়ে বড় স্বাস্থ্যঝুঁকি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে র‍্যালি

রামপালে কৃষি ব্যাংকের কৃষি ঋণ প্রদান

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৮১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ইকরামুল হক রাজিব, বিশেষ প্রতিনিধি: বাগেরহাট রামপালে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে প্রকাশ্যে কৃষি ঋণ প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

২৯ অক্টোবর (বুধবার) সকাল ১১.০০ টায় উপজেলা অডিটোরিয়ামে বিকেবি রামপাল শাখার ব্যবস্থাপক নিপন হালদার এর সভাপতিত্বে ও সিনিয়র অফিসার অমিত কুমার সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিকেবি খুলনা বিভাগীয় মহাব্যবস্থাপক মোঃ আবু হাশেম মিয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার তামান্না ফেরদৌসী  ও বিকেবি বাগেরহাট জেলার মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক তরিকুল ইসলাম খান।

এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল রহমান , উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, রামপাল সরকারি ডিগ্রি কলেজের শরীর চর্চা শিক্ষক মোঃ তাহিদুল ইসলাম,।

এ সময় আরো উপস্থিত ছিলেন রামপাল প্রেস ক্লাবের সভাপতি ফকির আতিয়ার রহমান , সাংবাদিক মোঃ আকাশ উজ্জামান শেখ, সাংবাদিক মো: নূরুজ্জামান শেখ ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষি খাতে নিজেদের স্বাবলম্বী করার লক্ষ্যে ঋণ গ্রহীতা ও গন্যমান্য ব্যক্তিবর্গ ।

এ সময় বক্তারা   কৃষিখাতে প্রান্তিক কৃষকদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে কৃষি ব্যাংকের কার্যক্রম বিষয় আলোচনা করেন ঋণ গ্রহীতাদের উদ্দেশ্য উক্ত অর্থের যথাযথ ব্যাবহারের জন্য অনুরোধ জানান । কৃষি ব্যাংক সব সময় কৃষি এবং কৃষকদের কথা ভাবে তাই কৃষকদের ও উচিত প্রতিষ্ঠানকে টিকিয়া রাখা । সেজন্য সকলকে কৃষি ব্যাংকে লেনদের প্রতি আহ্বান জানান এবং ঋণের অর্থ যথা সময়ে পরিশোধের জন্য আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে সুবিধাভোগী কৃষকদের মাঝে সর্বমোট ৮৫ লক্ষ টাকা কৃষি ঋণ প্রদান করা হয় ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট