1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জর চৌডালায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ ফাইনাল খেলা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

চাঁপাইনবাবগঞ্জর চৌডালায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানন্দা নদীতে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ ফাইনাল খেলা অনুষ্ঠিত । প্রতিযোগিতা দেখতে নদীর দু’পাড়ে হাজার হাজার দর্শকের ঢল নামে। প্রতিযোগিতায় দুই উপজেলার ৩টি নৌকা অংশগ্রহণ করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৩ টা থেকেই চৌড়ালা ইসলামপুর ঘাট মহানন্দা ব্রিজ পর্যন্ত দুই কিলোমিটারজুড়ে নদীর দু’পাড়ে পাড়ে মানুষ জড়ো হতে থাকে। চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে মানুষের আগমন ঘটে। এদিন প্রায় সন্ধ্যা পর্যন্ত চলে নৌকাবাইচ ফাইনাল  প্রতিযোগিতা।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোস্তাপুর,ভোলাহাট) সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাবেক গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফ হোসেন আলিম।   নৌকা বাইচ দেখতে আসা নাইম ইসলাম বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় নৌকা বাইচ হারিয়ে যেতে বসেছে। দীর্ঘদিন পর মহানন্দা নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হলো। আমরা খুব আনন্দের সঙ্গে উপভোগ করেছি। আগামীতেও যেন এ ধারা অব্যাহত থাকে।

ধাইনগর ইউনিয়ন থেকে নৌকা বাইচ দেখতে যাওয়া আল মামুন বলেন, আমরা বর্তমানে ফেসবুক, ইন্টারনেট ভিত্তিক বিনোদনে আসক্ত হয়ে পড়েছি। বহুদিন পর নৌকা বাইচ দেখতে গিয়ে সুন্দর একটি বিকেল অতিবাহিত করেছি। আমাদের মতো হাজার হাজার মানুষ নির্মল আনন্দ উপভোগ করেছে। বর্ষাকালে নড়াইল নদী ও বিলে এ ধরনের ঐতিহ্যবাহী আয়োজন করার দাবি জানান।

মোঃ আশরাফ হোসেন আলিম বলেন, আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ও প্রতিযোগিতা হারিয়ে যেতে বসেছে। মানুষ আজ আকাশ সংস্কৃতির দিকে ঝুঁকে পড়েছে। তরুণ সমাজ মোবাইলে ফেসবুক, ইউটিউব, অনলাইন গেমসহ ইন্টারনেটভিত্তিক বিভিন্ন সময় নষ্ট করছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ও প্রতিযোগিতা ফিরিয়ে আনতে আমরা প্রতিনিয়ত  ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করবো। নৌকা বাইচ ফাইনাল খেলায় ৩ দল অংশ গ্রহন করেন। চৌডালা দল বিজয়ী হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট