1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর বান্দাইখাড়া বধ্যভূমির তিন মাথার মোড় যেন মৃত্যুর ফাঁদ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা সম্পন্ন জাকের মঞ্জিল দরবার শরীফের উরস শরীফ ২০২৭ উপলক্ষ্যে কালীগঞ্জে দাওয়াতী জলসা অনুষ্ঠিত

নওগাঁর বান্দাইখাড়া বধ্যভূমির তিন মাথার মোড় যেন মৃত্যুর ফাঁদ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া বধ্যভূমির তিন মাথার মোড় এখন যেন মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হামলায় এখানে একসঙ্গে প্রায় ৪০থেকে ৪৫জন নিরীহ মানুষকে গুলি করে হত্যা করা হয়।সেই স্মৃতিকে ধারণ করেই বান্দাইখাড়া বাজারের দক্ষিণ-পূর্ব কোণে নির্মিত হয় শহিদদের স্মৃতিফলক ও শহিদ মিনার।

আত্রাই নদীর ওপর নির্মিত ব্রিজের রাস্তা বধ্যভূমির পাশ ঘেঁষে যাওয়ার কারণে বধ্যভূমির মেইন গেটের সামনে দিয়েই বাজারের ভেতরের রাস্তাটি চলে গেছে।অন্যদিকে,পশ্চিম দিকের রাস্তা একই গেটের সামনে দিয়ে ব্রিজে উঠে গেছে। ফলে এখানে একটি তিন রাস্তার মোড় তৈরি হয়েছে। ব্রিজের উপর থেকে,বাজারের ভেতর থেকে এবং পশ্চিম দিক থেকে যানবাহন একসঙ্গে আসায় সবসময়ই সৃষ্টি হচ্ছে যানজট।বধ্যভূমির পাশে ইটের ঘর ও সরু রাস্তার কারণে যানবাহন চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

এ ছাড়া ব্রিজের রাস্তা অত্যন্ত খাড়া হওয়ায় প্রায়ই যানবাহনের ব্রেক নষ্ট হয়ে দুর্ঘটনা ঘটছে। স্থানীয়দের মতে,এটি যেন এক “মৃত্যুর ফাঁদ”। প্রতিনিয়ত ঘটে যাওয়া এসব দুর্ঘটনায় সাধারণ মানুষ আতঙ্ক নিয়ে চলাচল করছে। এলাকাবাসীর দাবি বান্দাইখাড়া বধ্যভূমির আশপাশের পরিবেশ উন্নত করে একটি নিরাপদ ও সুন্দর এলাকা গড়ে তোলা হোক এটাই সবার প্রত্যাশা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট