1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পঞ্চগড় বাজারে অনৈতিকভাবে দোকান লীজ দেওয়া কেন্দ্র করে চরম উত্তেজনা - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় মাদক, সন্ত্রাস ও নারী নির্যাতন বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত: প্রধান আলোচক ডিআইজি আশিক সাঈদ চাঁপাইনবাবগঞ্জে প্রয়াত শিক্ষকের পরিবারকে শিক্ষক-কর্মচারী কল্যাণ তহবিলের অর্থ প্রদান পোরশায় সরকারি অনুদানের সাইকেল ও সেলাই মেশিন পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠী সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহী প্রেসক্লাবের মানববন্ধন বাংলাদেশ পুলিশে গঠিত হচ্ছে আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট: স্বরাষ্ট্রমন্ত্রী লালপুরে ১০ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী রনি আটক দেবহাটায় ৫০ বছরের বসতভিটা দখল: খোলা আকাশের নিচে ৭০ বছরের সুভদ্রা রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত মির্জাপুরে দুই সন্তান ও স্বর্ণালংকার নিয়ে যুবকের সাথে গৃহবধূ উধাও শিক্ষার্থী নিয়ে ‘উধাও’ হওয়ার খবর কাল্পনিক, হেয় করার চক্রান্ত: আইএইচটি শিক্ষক অসীম কুমার

পঞ্চগড় বাজারে অনৈতিকভাবে দোকান লীজ দেওয়া কেন্দ্র করে চরম উত্তেজনা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ পঞ্চগড় প্রতিনিধি :  পঞ্চগড় বাজারে কয়েকটি দোকান অনৈতিকভাবে নতুন করে লিজ প্রদানের অভিযোগে ব্যবসায়ীদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে  পঞ্চগড় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাজার বণিক সমিতি। আজ মঙ্গলবার (২১) দুপুরের পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে বাজার বণিক সমিতির ডাকে দোকান মালিক ও কর্মচারীরা সুসংগঠিত হয়। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন পঞ্চগড় বাজার বণিক সমিতি। ম্মারকলিপিটি গ্রহণ করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুমন চন্দ্র দাস।

এসময় তিনি  যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।   পঞ্চগড় বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম বাচ্চুসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল আলিম খান বলেন, আপনারা জানেন, কয়েক মাস থেকে পঞ্চগড় বাজারে  অসাধু ব্যবসায়ী ভাড়াকৃত দোকান আত্মস্বাথ করার লক্ষ্যে পায়তারা শুরু করেছে। এবং বিভিন্ন ভাবে তারা দোকান গুলো আত্নসার্থের পরিকল্পনা করতেছে।   পঞ্চগড় বাজারে সকল ব্যবসায়ী’রা একজোট হয়ে অসাধুদের উচ্ছেদের ব্যবস্থা নেয়া হয়েছে। ইতি পুর্বে বিষযটি প্রশাসনকে অবগত করেছি। আমরা স্মারকলিপির মাধ্যমে এই সমস্যা গুলো সমাধান চাই ।

পঞ্চগড় বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম বাচ্চু বলেন, বাজার বণিক সমিতি বড় একটি সংগঠন। প্রায় ৫ হাজার ভোটার রয়েছে। আমরা জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছি। আমরা আমাদের দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছি। অতিরিক্ত জেলা প্রশাসক বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। দাবী বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারীও দেন তারা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট