1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় প্রিমিয়ার ফুটবল লীগের ৫ম খেলা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা: শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু রূপসায় কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তন ও প্রাচীর উদ্বোধন, জাতীয়করণের দাবি সারিয়াকান্দি কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে বিএনপি নেতা অ্যাড. নূর-এ-আজম বাবু অপসারণ নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ২ সদস্য গ্রেপ্তার লালপুরের গন্ডবিলে ১০ পিস ইয়াবা ও ৪টি মোবাইলসহ ২ সাইবার ডাকাত গ্রেফতার শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৩: হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু: হাসপাতালে ভাঙচুর, আহত ২ চিকিৎসক দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে এলজিইডির কর্মশালা দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া: গুলি ছুড়ে মালামাল ফেলে পালালো সংঘবদ্ধ দল

রূপসায় প্রিমিয়ার ফুটবল লীগের ৫ম খেলা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাহিদ জামান, রূপসা প্রতিনিধিঃ রূপসায় কাজদিয়া তরুন সমাজের আয়োজনে প্রিমিয়ার ফুটবল লীগের ৫ম খেলা ২১ অক্টোবর বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করে তামিম তাসকিন এন্টারপ্রাইজ (সোহাগ) একাদশ ও তাজ কিংস (জামাল) একাদশ। খেলার প্রথমার্ধে আক্রমন এবং পাল্টা আক্রমনের মধ্যে দিয়ে খেলা শুরু হয়।

তুমুল উত্তেজনাপূর্ন খেলায় কোন দল গোলের দেখা না পেলেও খেলার দ্বিতীয়ার্ধের ৪ মিনিটের সময় তামিম তাসকিন এন্টারপ্রাইজের ১১ নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার পিন্টু গোল করে দলকে ১-০ তে এগিয়ে নিয়ে যায়। খেলার ১৭ মিনিটের সময় আবারও তামিম তাসকিন এন্টারপ্রাইজের ১২ নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার সিহাব গোল করে দলকে ২-০ তে এগিয়ে নিয়ে যায়। খেলার বাকি সময়ে আর কোন দল গোলের দেখা না পাওয়ায়। তামিম তাসকিন এন্টারপ্রাইজ (সোহাগ) একাদশ ২-০ গোলো জয় লাভ করে পুর্ন ৩ পয়েন্ট নিয়ে মাঠ ত্যাগ করে এবং খেলায় সর্বচ্চ ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠার সক্ষমতা অর্জন করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের সিহাব।

খেলা পরিচালনা করেন আলী আকবর, বাশির আহম্মেদ লালু এবং বিপ্লব সরদার। খেলা চলাকালীন সময় উপস্থিত ছিলেন সমাজ সেবক আলম শেখ, ক্রিড়া সংগঠক আবুল কালাম, সমাজ সেবক আয়ূব খান, শাহাজাদা আলমগীর, জামাল শেখ, সোহাগ, ইরান, তুহিন, ফেরদাউস সরদার, জহির খান, সালমান, জনি, সৌরভ, অন্তর, লিমন, তাহসিন প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট