1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার রাজনীতি বিএনপির প্রেরণাঃ বাঘায় বিএনপি নেতা মামুন - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ফল ব্যবসায়ী স্বেচ্ছাসেবী সংস্থার সৌজন্য সাক্ষাৎ পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শিবগঞ্জে উদ্ধারকৃত নবজাতককে রাজশাহীর ছোটমনি নিবাসে হস্তান্তর শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাকাঘর নির্মাণের অভিযোগ সোনামসজিদ স্থলবন্দরে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ, ভারতীয় ট্রাকের জটের আশঙ্কা সরকারি সফরে রাজশাহীতে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক রানীশংকৈলে ইউএনও ও ছাত্রদলের মানবিক সহযোগিতায় জন্ম নিল নবজাতক নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত পোরশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের প্রস্তুতি সভা

মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার রাজনীতি বিএনপির প্রেরণাঃ বাঘায় বিএনপি নেতা মামুন

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি : আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। তারেক রহমান মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখছেন, সেটিই আমাদের রাজনীতির প্রেরণা। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও ভারসাম্যপূর্ণ রাষ্ট্রব্যবস্থা গড়ার প্রত্যয় ব্যক্ত করে রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা মামুন বলেন,“জুলাই সনদ স্বাক্ষরিত হওয়া বাংলাদেশের ইতিহাসে এক স্মরণীয় দিন। যতদিন দেশের ইতিহাস থাকবে, ততদিন এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে।”

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ী ইউনিয়নের সরেরহাট,খানপুর,পাকুড়িয়া ইউনিয়নের পাকুড়িয়া,পাকিুমড়া সহ এলাকার বিভিন্ন বাজারে ‘৩১ দফা রূপরেখা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে প্রচারণা’ শীর্ষক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই সনদ স্বাক্ষরের বিষয়ে মামুন বলেন,“সব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছে। যারা এখনো স্বাক্ষর করেননি, আশা করি ভবিষ্যতে তারাও যোগ দেবেন। সনদটি উন্মুক্ত আছে—ঐক্যের পথ কারও জন্য বন্ধ নয়।”

রাজশাহী-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোলাম মোস্তফা মামুন বলেন,“গত ১৭ বছর ধরে বিএনপি দমন-পীড়ন, নির্যাতন ও ষড়যন্ত্রের মুখেও ঐক্যবদ্ধভাবে টিকে আছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে এই ঐক্য অব্যাহত থাকবে।”

তিনি আরো বলেন, “জনগণই দেশের মূল শক্তি।” জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে বিএনপি এখন মাঠে নেমেছে । ঘরে ঘরে প্রচারণার মাধ্যমে ৩১ দফা রূপরেখা ও ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে জনগণকে স্পষ্ট ধারণা দিচ্ছি। ৩১ দফা রূপরেখা প্রচার-প্রচারণা কর্মসূচির মধ্য দিয়ে আমরা একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। যেখানে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ভারসাম্যপূর্ণভাবে কাজ করবে এবং রাষ্ট্রের একটি অঙ্গ অন্য অঙ্গের ওপর কর্তৃত্ব করবে না। উপস্থিত ছিলেন – গড়গড়ি ইউনিয়ন বিএনপি নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ করিম টিপু, শামসুল ইসলাম,বাদশা আলম,আমিরুল ইসলাম, আবুল কালাম আজাদ.ডাবলু সরকার,হিরা আলম, যুবদলের মাহবুব আলম জনি, সেলিম আহমেদ, আব্দুল হামিদ,গড়গড়ি ইউনিয়ন ছাত্রদল সভাপতি পারভেজ ইসলাম সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট