1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
তাহেরপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের নিকট আবেদন রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ মির্জাপুরে গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী, ঠিকাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

সারিয়াকান্দিতে জাসাসের উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মিলন,সারিয়াকান্দি প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি উপজেলা ও পৌর জাসাসের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে পৌর বাজারে এই লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।

এসময় পৌর বিএনপির সহ-সভাপতি, উপজেলা জাসাসের উপদেষ্টা ও সাবেক ছাত্রনেতা মুজাহিদুল ইসলাম পলাশ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি দেশের জনগণের ন্যায্য অধিকার, গণতন্ত্র ও সুশাসন পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা। আজকে আমরা এই বার্তাই সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি। তিনি আরও বলেন, রাষ্ট্রকে মেরামত করতে হলে প্রয়োজন জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং একটি সঠিক রূপরেখা। তারেক রহমান সেই রূপরেখা দিয়েছেন। বিএনপি ৩১ দফা এটি বাংলাদেশের জন্য একটি প্রয়োজনীয় দিকনির্দেশনা। এই কর্মসূচির মাধ্যমেই একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, পৌর জাসাসের সভাপতি আব্দুল মোমিন আকন্দ, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ঝন্টু, উপজেলা জাসাসের সহ-সভাপতি ফরহাদ হোসেন, পৌর জাসাসের সিনিয়র সহ-সভাপতি আলমগীর কবির, সহ-সভাপতি রহিদুর রহমান মিলন, উপজেলা জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম কমল, বাবু দাস, প্রচার সম্পাদক সামিউল ইসলাম সনি, সহ-প্রচার সম্পাদক জুয়েল রানা, ক্রীড়া সম্পাদক সুজন মাহমুদ বাবু, সদর ইউনিয়ন জাসাসের সভাপতি সাদিকুল ইসলাম সিহাব, ফুলবাড়ী ইউনিয়ন জাসাসের আহবায়ক মুক্তি মন্ডল, চালুয়াবাড়ী ইউনিয়ন জাসাসের আহবায়ক মামুন মিয়া, সদর ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক হিরা মানিক, ফুলবাড়ী ইউনিয়ন জাসাসের সদস্য সচিব সালমান সহ সংগঠনের নেতৃবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট