1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
একাশি ও চব্বিশের গণহত্যাকারীদের দেশের জনগণ ভোট দিবে না : ভিপি মাহবুবুল হক নান্নু - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় মাদক, সন্ত্রাস ও নারী নির্যাতন বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত: প্রধান আলোচক ডিআইজি আশিক সাঈদ চাঁপাইনবাবগঞ্জে প্রয়াত শিক্ষকের পরিবারকে শিক্ষক-কর্মচারী কল্যাণ তহবিলের অর্থ প্রদান পোরশায় সরকারি অনুদানের সাইকেল ও সেলাই মেশিন পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠী সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহী প্রেসক্লাবের মানববন্ধন বাংলাদেশ পুলিশে গঠিত হচ্ছে আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট: স্বরাষ্ট্রমন্ত্রী লালপুরে ১০ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী রনি আটক দেবহাটায় ৫০ বছরের বসতভিটা দখল: খোলা আকাশের নিচে ৭০ বছরের সুভদ্রা রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত মির্জাপুরে দুই সন্তান ও স্বর্ণালংকার নিয়ে যুবকের সাথে গৃহবধূ উধাও শিক্ষার্থী নিয়ে ‘উধাও’ হওয়ার খবর কাল্পনিক, হেয় করার চক্রান্ত: আইএইচটি শিক্ষক অসীম কুমার

একাশি ও চব্বিশের গণহত্যাকারীদের দেশের জনগণ ভোট দিবে না : ভিপি মাহবুবুল হক নান্নু

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আমির হোসেনঃ একাত্তর আর চব্বিশের গণহত্যাকারীদের জনগণ ভোট দিবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি মাহাবুবুল হক নান্নু। আজ বুধবার সকালে ঝালকাঠির নলছিটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ শেষে এক সমাবেশে এ মন্তব্য করেন।

তিনি বলেন, সন্ত্রাস, নৈরাজ্য ও পিআর পদ্ধতি এ দেশের মানুষ কখনো মেনে নেবে না। যারা সন্ত্রাসী দল তাদের থেকে ভোটাররা মুখ ফিরিয়ে নিয়েছে। আগামী নির্বাচনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় দেশের মানুষ। তাই নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের বিপ্লব ঘটাতে হবে। নলছিটি বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে।

নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলালের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ঝালকাঠি জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য সরদার এনামুল হক এলিন, জেলা যুবদলের আহŸায়ক রবিউল হোসেন তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক আজাদুর রহমান, নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক তৌহিদ আলম মান্না ও সদস্যসচিব সাইদুল কবির রানা। পরে তিনি শহরের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ ও তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

এসময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মী তাঁর এ কর্মসূচিতে অংশ নেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট