1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
পত্নীতলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত  যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন রানীশংকৈলের কামাল আনোয়ার  রাজশাহীতে বিশ্বপরিবেশ দিবস পালিত সামাজিক অবক্ষয় ও নৈতিক পুনর্জাগরণ: একটি জাতির দায়বদ্ধতা তানোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৭ গরু ও ২ বুনো শিয়ালের মৃত্যু, বিদ্যুৎ বিভাগের অবহেলার অভিযোগ, ক্ষতিপূরণের দাবি ‎বিশ্ব পরিবেশ দিবসে শ্যামনগরে ব্যতিক্রমী বৃক্ষ পদযাত্রা ও পরিবেশ রক্ষার শপথ ‎ বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারকে হামলা চেষ্টা ও ঘুষ দাবির অভিযোগ , প্রকৌশলীর অস্বীকার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু বাঘায় জলাশয়ে দেওয়া বিষে প্রাণ গেল ৩০ হাঁসের  গোমস্তাপুর সীমান্তে ২৮ বাংলাদেশিকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ

চন্দ্রিমা এলাকা থেকে র‍্যাব-৫ কর্তৃক ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীতে ডাকাতি চেষ্টার মামলায় ছয় বছরের সশ্রম কারাদণ্ড ও ৬০০০ টাকা জরিমানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ এর সদস্যরা। র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানি মোল্লাপাড়া ক্যাম্পের একটি চৌকস দল রোববার (১২ অক্টোবর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন শিরোইল কলোনি এলাকার জান্নাতুন ফেরদৌস মসজিদের সামনে অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি হলেন, মোঃ কাজল (৩৫), পিতা: মোঃ জসিমউদ্দিন, সাং: আসাম কলোনি, রবের মোড়, থানা: চন্দ্রিমা, আরএমপি রাজশাহী। তিনি জিআর নং-৮৯/১৮, ধারা ৩৯৯/৪০২ পেনাল কোড, প্রসেস নং ৫১১, তারিখ ১৪/০৭/২০২৫ খ্রিঃ মামলায় ছয় বছরের সশ্রম কারাদণ্ড ও ৬০০০ টাকা জরিমানার আদেশে সাজাপ্রাপ্ত ছিলেন।

্যাব জানায়, গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর থেকে আসামি রাজশাহী মহানগর এলাকায় দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত কাজল আদালতের রায়ের বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। পরে তাকে আরএমপি চন্দ্রিমা থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

্যাব জানায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ও বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট