1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পশ্চিমাঞ্চল রেল ভবনে দুদকের অভিযান - দৈনিক সবুজ নগর
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে জাতীয় যুব দিবস উদযাপিত: ১৪ উদ্যোক্তাকে ১৪ লাখ টাকার ঋণ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ তরুণদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে: রাসিক প্রশাসক ভোলায় শ্রমিক লীগ নেতার করাতকলে সরকারি গাছ, যুবদল নেতা বহিষ্কার আত্রাইয়ে জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ১৪ লাখ টাকার ঋণ বিতরণ বাগমারায় বিলুপ্ত হয়ে যাচ্ছে শত শত বাঁশঝাড় শিবগঞ্জে সিএনসি ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি যুব সমাজই দেশের অর্থনীতি চাঙ্গা করার মূল শক্তি: এমপি মিলন নাচোলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ৭ দফা না মানলে ১ দফা অনিবার্য হয়ে উঠবে: কুষ্টিয়ায় লংমার্চের সমাপনীতে ডা. শফিকুর রহমান

পশ্চিমাঞ্চল রেল ভবনে দুদকের অভিযান

  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৫৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান, রাজশাহী জেলা প্রতিনিধি: পশ্চিমাঞ্চল রেলওয়ে রাজশাহীর রেল লাইনের পাথরসহ বিভিন্ন সরঞ্জাম কেনাকাটায় সরকারের প্রায় ৪ কোটি টাকার ক্ষতির অভিযোগে রাজশাহীর পশ্চিমাঞ্চল রেলভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৮ অক্টোবর) দুপুর ১টার দিকে দুদকের রাজশাহী জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করেন।

এসময় অতিরিক্ত ব্যয় দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে এ অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছে সংস্থাটি। দুদকের তথ্য অনুযায়ী, ২০২১-২০২২ অর্থবছরে রেলের পূর্ব, পশ্চিমাঞ্চল এবং কেন্দ্রীয় সদর দপ্তরে রেল লাইনের পাথর, ট্রেন মেরামতের যন্ত্রাংশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা সামগ্রী, প্রিন্টার, ওয়াকিটকির ব্যাটারি, টিভি, কাপড়, ফ্লোর ম্যাট ও কাগজসহ বিভিন্ন পণ্য কেনা হয়। পরবর্তীতে এসব ক্রয় কার্যক্রমের অডিটে দেখা যায়, প্রকৃত বাজারদরের তুলনায় ৩ কোটি ৯২ লাখ ২৯ হাজার টাকা বেশি ব্যয় দেখানো হয়েছে।

দুদকের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন বলেন, ২০২১ সালের ওই অডিট আপত্তি এখনো নিষ্পত্তি হয়নি। তাই অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করেছি। অভিযান চালিয়ে সংশ্লিষ্ট সব নথিপত্র ও তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে।

অনিয়মের প্রমাণ মিললে দুদকের কেন্দ্রীয় দপ্তরে নিয়মিত মামলার সুপারিশ পাঠানো হবে। অভিযানের সময় পশ্চিমাঞ্চল রেলভবনের মহাব্যবস্থাপক বা কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন না। ফলে রেল বিভাগের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট