1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে দ্রব্যমুল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি আজাদ সিদ্দিকী, দ্রুত পদক্ষেপের আশ্বাস রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ফল ব্যবসায়ী স্বেচ্ছাসেবী সংস্থার সৌজন্য সাক্ষাৎ পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শিবগঞ্জে উদ্ধারকৃত নবজাতককে রাজশাহীর ছোটমনি নিবাসে হস্তান্তর শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাকাঘর নির্মাণের অভিযোগ সোনামসজিদ স্থলবন্দরে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ, ভারতীয় ট্রাকের জটের আশঙ্কা সরকারি সফরে রাজশাহীতে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক রানীশংকৈলে ইউএনও ও ছাত্রদলের মানবিক সহযোগিতায় জন্ম নিল নবজাতক নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে দ্রব্যমুল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশের সময় : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি……………………………….

নওগাঁর ধামইরহাটে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীর অস্বাভাবিক ম‚ল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির পক্ষ এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

০৫ সেপ্টেম্বর (সোমবার) বিকেল সাড়ে ৪ টায় উপজেলার আমাইতাড়া বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ধামইরহাট উপজেলা, পৌর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক ফেরদাউস খান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মো.আবু বক্কর সিদ্দিকী নান্নু। সমাবেশে অন্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমিনুল হক বেলাল,অপর যুগ্ম আহবায়ক মামুনুর রহমান রিপন, সাবেক জেলা বিএনপির আহবায়ক হাফিজুর রহমান, সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম টুকু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাহবুবার রহমান চৌধুরী চপল,জেলা বিএনপির সাবেক সহসভাপতি খাজা নাজিবুল্লাহ চৌধুরী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান ফারুক, জেলা ছাত্রদলের সম্পাদক মামুন বিন ইসলাম দোহা, বিএনপি নেতা আখলাকুর রহমান রতন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেওয়ান ফেরদৌস হাসান, আখরাজুল ইসলাম চৌধুরী, মনোয়ারুল কায়সার বুলবুল, পৌর বিএনপির আহবায়ক নুরল ইসলাম,যুগ্ম আহবায়ক সেলিনা আক্তার,কামরুল হাসান চৌধুরী,মাসুদার রহমান জেলা মহিলা দলের সহসভাপতি বেলি খাতুন,ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি প্রকৌশলী কেএমএস মুসাব্বির শাফি,বিএনপি নেতা আজমল হোসেন চৌধুরী শাহান,সাবেক প্যানেল মেয়র রেজুয়ান হোসেন,যুবদল নেতা তওহীদ হোসেন,সাবেক ছাত্রদল নেতা রুহেল হোসেন সুমন প্রমুখ। সমাবেশ বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল সহকারে নেতাকর্মীরা সমাবেশে যোগদান করেন। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট