1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
তানোরের কামারগাঁ খাদ্যগুদামে সিন্ডিকেটের দৌরাত্ম্যের অভিযোগ প্রকৃত কৃষক বঞ্চিত, গুদাম কর্মকর্তার আতিকুরের বদলির দাবি পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় প্যারাকুয়েটসহ অতিঝুঁকিপূর্ণ কীটনাশক নিষিদ্ধের দাবি ট্রাফিক জ্যাম, মাদক ও কিশোর গ্যাং নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, দ্রুত ব্যবস্থার আশ্বাস দিলেন আরএমপি কমিশনার বিএনপি ক্ষমতায় থাকলে মেধার জোরে চাকরি হবে- সংবর্ধনা ও স্নাতক সমাপনী উৎসবে এমপি চাঁদ রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ জনের অবৈধ নিয়োগে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ৩ প্রদর্শনী খামারের জন্য বাঘায় মাছের পোনা ও উপকরণ পেলেন ৪ চাষী আত্রাইয়ে প্রকাশ্যে গাঁজা সেবন, দুই যুবকের এক মাসের কারাদণ্ড বদরগঞ্জে গলায় ফাঁস দিয়ে একজনের মৃত্যু ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন

নাসিক ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জে নাসিক ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নাসিক ১নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেনের নেতৃত্বে এ লিফলেট বিতরণ করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী মনির হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের নির্দেশনায় আজ আমারা এলাকাবাসীর মাঝে লিফলেট বিতরণ করেছি। আমরা আশা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তা বাস্তবায়ন করবেন। তাহলে নতুন করে রাষ্ট্রক্ষমতায় গিয়ে কেউ স্বৈরাচারী মনোভাব পোষন করতে পারবে না। ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে সন্ত্রাস, চাঁদাবাজী কেউ করতে পারবে না। মানুষের মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠিত হলে দেশে কোন বিভেদ থাকবে না। আর বিএনপির নামে কেউ সন্ত্রাস, চাঁদাবাজী করতে চাইলে তাকে আটকে রেখে পুলিশে খবর দিবেন।  বিএনপির নামে দখলবাজী, চাঁদাবাজী ও ভুমিদস্যুতা চলবে না।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোয়াজ হোসেন মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো: নুর উদ্দিন নুরু, বিএনপি নেতা আকবর হোসেন, নূরুল আমিন বিপ্লব, মো: সুজন, মো: সুলতান, মো: মামুন ও শ্রমিকদল নেতা জাহিদুল ইসলাম মানিকসহ অত্র ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট