1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন

ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর

  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর দ্বিতীয় সেমিফাইনালে রোমাঞ্চকর জয় পেয়েছে দুর্গাপুর উপজেলা ফুটবল দল। পুঠিয়া উপজেলা ফুটবল দলকে ট্রাইবেকারে পরাজিত করে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে তারা।

বুধবার (২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই উত্তেজনাপূর্ণ সেমিফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে সমতায় শেষ হয়। ম্যাচজুড়ে দুই দলের মধ্যেই ছিল তীব্র আক্রমণ ও পাল্টা আক্রমণের লড়াই। নির্ধারিত সময়ে ফয়সালা না হওয়ায় ম্যাচের ভাগ্য নির্ধারণে আশ্রয় নেওয়া হয় ট্রাইবেকারের।

ট্রাইবেকারের স্নায়ুচাপ সামলে দুর্গাপুর উপজেলা ২-১ গোলে পুঠিয়া উপজেলাকে পরাজিত করে। দুর্দান্ত এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টের খেতাব নির্ধারণী ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করল দুর্গাপুর উপজেলা ফুটবল দল।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট