1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভাল মানুষ ও ভালো রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব: তৌহিদ আক্তার পান্না - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে ৪.১৯ কোটি টাকায় উত্তরবঙ্গের প্রথম পরিবেশবান্ধব ‘গ্রীন বিল্ডিং’ নির্মাণ শুরু রাজশাহীতে সাহরা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর প্রথম ধাপ শুরু ভাল মানুষ ও ভালো রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব: তৌহিদ আক্তার পান্না বাঘায় জননী ক্লিনিকে নবজাতকের মৃত্যু: ডাক্তার-নার্স ও চিকিৎসা পদ্ধতি তদন্তের দাবি কুষ্টিয়ায় পার্কে বসে একসঙ্গে বিষ খেলেন পরকীয়া প্রেমিক-প্রেমিকা সেতুর দাবিতে হেঁটে দেশ ভ্রমণে ৭০ বছরের বাবা ও উদ্যোক্তা ছেলে ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সভা ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা জলাবদ্ধতা নিরসনে ড্রেনের ময়লা আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

ভাল মানুষ ও ভালো রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব: তৌহিদ আক্তার পান্না

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঈশ্বরদী প্রতিনিধি: ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলা সম্ভব। ঈশ্বরদীর আরামবাড়িয়ার আসনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না।

গত বুধবার সকালে সালমান লাইব্রেরীর উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন তৌহিদ আক্তার পান্না।

প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “সকল শিক্ষার্থীকে প্রথমে ভাল মানুষ হতে হবে। পড়াশোনায় ভাল রেজাল্ট করার পাশাপাশি শিক্ষক ও পিতামাতার আদর্শ মেনে চলতে হবে। যোগ্য নাগরিক হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে পারলেই পিতামাতা, শিক্ষক এবং এলাকাবাসী গর্বিত হবেন।

Open photo

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহমিনা খাতুনের সভাপতিত্বে এবং শিক্ষিকা লাভলী ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাঁড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম। আয়োজকদের পক্ষ থেকে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক জিএম দোলন।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীরাও তাদের অনুভূতির কথা ব্যক্ত করে স্মৃতিচারণ করে। আরামবাড়িয়ায় শিক্ষামূলক এই ধরনের ধারাবাহিক কর্মসূচির আয়োজন করার জন্য অভিভাবক ও শিক্ষকবৃন্দের পক্ষ থেকে সালমান লাইব্রেরী কর্তৃপক্ষকে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী অতিথিদের পানিভরা স্কুল মাঠের বাস্তব চিত্র ঘুরে দেখান। এসময় স্কুল মাঠ সংস্কার এবং জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন শিক্ষকরা।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট