1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
পবায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে এমপি মিলনের কঠোর বার্তা পবায় কিশোর গ্যাং ও মাদক নির্মূলে সমন্বিত পদক্ষেপের আহ্বান এমপি শফিকুল হক মিলনের শিবগঞ্জে কাটেনি সারের হাহাকার: সারারাত লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরছেন শত শত কৃষক শিবগঞ্জ সীমান্তে ১৪৩টি ভারতীয় মোবাইল ও বিড়ির পাতা জব্দ, মূল্য ৪০ লাখ টাকার বেশি দেবহাটায় পুলিশের অভিযানে সিআর মামলার দুই আসামি গ্রেপ্তার খুলনার দেবহাটায় এলএফও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ ৭০ বছর বয়সেও সফল সবজি চাষী আফাজ উদ্দীন, কৃষি বিভাগের সহায়তায় তাক লাগালেন পোরশায় বাঘার পদ্মায় জেলের জালে ধরা পড়ল ৬৩ কেজির ৬টি বাগাইড় মাছ সরকারি চাল পেয়েও পদ্মায় ইলিশ শিকার, সীমান্তে পাচারের অভিযোগ “পিঁপড়ে ও হাতির যুদ্ধ” বইয়ের জন্য ‘বাবুই বেস্ট সেলার অ্যাওয়ার্ড’ পেলেন লেখক শাম্মী তুলতুল

বাগমারায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ স্টাফ রিপোর্টার, বাগমারাঃ রাজশাহীর বাগমারা উপজেলায় আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২৫ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৮সেপ্টেম্বর) বেলা বারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।

পূজা মন্ডপ গুলোতে নির্বিঘ্নে শারদীয় দূর্গাপূজা পালনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা প্রদানের ব্যবস্থা গ্রহন এবং আাইন শৃংখলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে বলে জানানো হয়।

সভায় বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভুমি) মেহেদী হাসান, অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রের মেডিকেল অফিসার ডাক্তার ববিতা রানী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রাজিবুল হাসান রাজিব, ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাক প্রামানিক, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারন সম্পাদক অধ্যাপক অহিদুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সিংহ, যুগ্ম সম্পাদক গৌতম কুমার স্বর্ণকার, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি পরিমল কুমার মন্ডল, বিশ^নাথ প্রামানিক, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ প্রমূখ।

সভায় উপজেলার বিভিন্ন মন্দির কমিটি এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাগমারা উপজেলার ৮২টি মন্ডপে পূজা উদযাপন করা হবে বলে পূজা উদযাপন কমিটি সূত্রে জানা যায়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট