1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাসিকের প্রধান প্রকৌশলী শরিফুল ইসলামের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাসিকের প্রধান প্রকৌশলী শরিফুল ইসলামের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি……………………….

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মোঃ শরিফুল ইসলামের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৮টায় নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এ বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগ, উন্নয়ন-১ শাখার আদেশ মোতাবেক রাজশাহী সিটি কর্পোরেশনে প্রেষণে কর্মরত প্রধান প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম এলজিইডি খুলনা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) পদে বদলি হন।

 

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন রাসিকের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, সদ্য পদোন্নতিপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমদ আল মঈন, সহকারী প্রকৌশলী সৈয়দ সাইদ আহম্মদ, উপ-সহকারী প্রকৌশলী মীর শাহরিয়ার সুলতান। অনুষ্ঠানে বিদায়ী প্রধান প্রকৌশলী শরিফুল ইসলামকে প্রকৌশল বিভাগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে রাসিকের নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী শামসুদ্দিন হায়দার, নির্বাহী প্রকৌশলী এ.বি.এম আসাদুজ্জামান সুইটসহ প্রকৌশল বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট