1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রণব কুমার রায় চৌধুরীর বিদায় সংবর্ধনা - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রণব কুমার রায় চৌধুরীর বিদায় সংবর্ধনা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মিলন,সারিয়াকান্দি প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সিনিয়র শিক্ষক প্রণব কুমার রায় চৌধুরীর ৩৫ বছর কর্মজীবন শেষ করে মঙ্গলবার (৯সেপ্টেম্বর) বিদ্যালয়ের পক্ষ থেকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়। তিনি ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশ মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত। এতে স্বাগত বক্তব্য রাখেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকী মো: জাকিউল আলম ডুয়েল। দীর্ঘ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দদের সাথে কাটানো ও ছাত্রীদের পাঠদান সহ সকল বিষয়ে স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন, বিদায়ী শিক্ষক প্রণব কুমার রায় চৌধুরী।

বিদায়ী শিক্ষকের স্মৃতি চারণ করে আরও বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক, দশম শ্রেণির ছাত্রী সাদিয়া ইসলাম শশী, নবম শ্রেণির ছাত্রী ঐশ্বর্য সাহা ও খাদিজা আকতার প্রমুখ।

এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক মণ্ডলী, অভিভাবকবৃন্দ,সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন, সহকারি শিক্ষক আব্দুল কাইয়ুম মামুন। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সিনিয়র শিক্ষক প্রণব কুমার রায় চৌধুরীকে ফুল সাজানো গাড়িতে করে আনুষ্ঠানিক ভাবে তার নিজ বাড়ীতে পৌঁছে দেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীরা।

দীর্ঘ ৩৫ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে যাওয়া প্রণব কুমার রায় চৌধুরীর প্রতি শিক্ষার্থীদের এই ভালোবাসা সারিয়াকান্দিতে সৃষ্টি করেছে এক অনন্য দৃষ্টান্ত। সাধারণ মানুষেরা এই বিদায় অনুষ্ঠান শুধু একটি শিক্ষককে বিদায় নয়, বরং এটি প্রমাণ করেছে একজন সৎ, নিবেদিত প্রাণ ও স্নেহশীল শিক্ষক কিভাবে আজীবন শিক্ষার্থীদের হৃদয়ে স্থান করে নেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট