1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নরসিংদীর করিমপুরে নিম্নমানের বাঁধ নির্মাণ: এলাকাবাসীর ক্ষোভ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সর্বশেষ:
তানোরের শিব নদীতে মাছ নেই, জীবিকার তাগিদে শামুক সংগ্রহে মৎস্যজীবীরা পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিতপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে ৭১ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, ব্যস্ত মৃৎশিল্পীরা পত্নীতলায় শয়নকক্ষে তল্লাশি চালিয়ে সাড়ে ১২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ১ সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ

নরসিংদীর করিমপুরে নিম্নমানের বাঁধ নির্মাণ: এলাকাবাসীর ক্ষোভ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা

  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ সামিয়া সরকার ঃ ​ নরসিংদীর করিমপুর ইউনিয়নের বাউশিয়ায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে নির্মাণাধীন একটি বেরিবাঁধ নিম্নমানের সামগ্রী ব্যবহার করে তৈরি হওয়ায় এর বিভিন্ন অংশ ভেঙে যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, এই বাঁধ যেকোনো সময় সম্পূর্ণ ভেঙে যেতে পারে, যা এলাকায় বন্যার ঝুঁকি বাড়াবে। এলাকাবাসী অবিলম্বে ঠিকাদার ও সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। ​

জানা গেছে, বাঁধ নির্মাণের কাজে অত্যন্ত নিম্নমানের বালু, মাটি ও অন্যান্য উপকরণ ব্যবহার করা হয়েছে। নির্মাণকাজ তদারকির ক্ষেত্রেও ব্যাপক গাফিলতি ছিল বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসী বারবার আপত্তি জানালেও কোনো সুফল মেলেনি। বাঁধের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে এবং কিছু অংশ ইতোমধ্যেই ধসে পড়েছে, যা স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক তৈরি করেছে।Open photo

​এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের বক্তব্য জানতে গেলে কিছু অসাধু সাংবাদিকের নাম বলে কর্মকর্তারা হুমকি ধামকি দেয় এবং ঐ সংবাদিকদের সাথে যোগাযোগ করার কথা বলে । স্থানীয়রা জানিয়েছেন, এই নামধারী সাংবাদিকরা নরসিংদীর বাসিন্দা নন, বরং বিভিন্ন উপজেলা থেকে এসে পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রম নিয়ন্ত্রণ করে । এবং বিভিন্ন সুবিধা নিচ্ছে ।

সদরের স্থানীয় সাংবাদিকরা জানান প্রকৃত ঘটনা আমরা প্রকাশ হবেই। যত বড় সাং**বাদিক হোক আমলা হোক পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা হোক নিউজ হবেই ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট