1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর চরাঞ্চলের পানিবন্দী দুই শ’পরিবার পেলো চাল - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাজশাহীর চরাঞ্চলের পানিবন্দী দুই শ’পরিবার পেলো চাল

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৩৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান: রাজশাহীর পবার চরাঞ্চলের পদ্মা নদীর পানিবন্দী মানুষের পাশে দাড়িয়েছে উপজেলা প্রশাসন।  বুধবার (১৩ আগস্ট) সকালে উপজেলার হরিয়ান ইউনিয়নের সবচেয়ে দুর্গম এলাকা চরখিদিরপুর, চরখানপুর ও চরতারানগরে নৌকায় করে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের এই যৌথ উদ্যোগে প্রায় ২০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। দুর্গম এলাকায় সড়কপথ না থাকায় একমাত্র ভরসা ইঞ্জিন চালিত নৌকা। নৌকা করেই সেখানকার মানুষের হাতে সরাসরি চালের বস্তা তুলে দেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

ত্রাণ বিতরণ কার্যক্রমে তত্ত¡াবধান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত আমান আজিজ। তার সঙ্গে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী আবু বাশির। এছাড়া হরিয়ান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাবের আলীসহ স্থানীয় জনপ্রতিনিধি প্রমুখ।

পবার ইউএনও আরাফাত আমান আজিজ বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক এবং সেই অনুযায়ী নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজকের এই সহায়তা তারই একটি অংশ। আমরা খবর পাওয়া মাত্রই জরুরি ভিত্তিতে এই উদ্যোগ নিয়েছি। এটি কেবল শুরু, পরিস্থিতি পর্যবেক্ষণ করে ধাপে ধাপে আরও ত্রাণ বিতরণ করা হবে। শুধু তাই নয়, বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের জন্যও আমাদের পরিকল্পনা রয়েছে।

উল্লখ্যে,বেশ কয়েক দিন ধরে পদ্মায় পানি বৃদ্ধির কারনে চরাঞ্চল গুলোর বসতভিটা ও ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন অনেকে। গবাদিপশু নিয়ে চরম বিপাকে পড়েছেন তারা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট