1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
নির্বাচন ও গণভোট ঘিরে নওগাঁয় পুলিশের কড়া বার্তা অনিয়ম হলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা রাজশাহী-৬ আসন ঃ ১১৯ কেন্দ্রের ঝুঁকিপূর্ণ ৪২টি, উৎসবমুখর পরিবেশে প্রচার প্রচারনা শেষ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোনামসজিদ বন্দরে ৩ দিন আমদানি-রফতানি বন্ধ শিবগঞ্জের মাসুদপুর সীমান্তে ২ বিদেশি পিস্তলসহ গুলি ও ম্যাগাজিন উদ্ধার নওগাঁয় জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি টহলদল কর্তৃক অস্ত্র ও গোলাবারুদ জব্দ ​নাম, পরিচয় ও কর্মের দায়বদ্ধতা: একটি বহুমাত্রিক বিশ্লেষণ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তায় র‍্যাব-৬ এর মোতায়েন  যারা জীবনবাজি রেখে গণতন্ত্র, বহু দলীয় গণতন্ত্র এবং পার্লামেন্টরী গণতন্ত্র ফিরিয়ে এনেছিল তাদের সম্মুখ সারিতে ছিলেন ফজলুল হক মিলন: ড. আব্দুল মঈন খান রূপসায় ধানের শীষের প্রার্থী হেলালের পক্ষে নির্বাচনী গণমিছিল ‎ ‎

বাঘায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন,ঋণের চেক ও গাছের চারা বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৩১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল,‘প্রযুক্তির নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’। মঙ্গলবার(১২-০৮-২০২৫) এই প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার। জেলা যুব উন্নয়ন অফিসার (অতিরিক্ত দায়িত্বে) এম.এম.এন জহুরুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আফম হাসান, ওসি (তদন্ত), সুপ্রভাত মন্ডল উপজেলা বিএনপির সাবেক সভাপতি সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, সমাজসেবা অফিসার মাসুদ রানা, উদ্যেক্তা রুনা আক্তার, নিলুফা ইয়াসমিন।

পরে ৪জনের একজনকে দেড়লাখ ও ৩জনকে ১লাখ করে মোট সাড়ে ৪লাখ টাকার চেক প্রদান ৩ টি যুব সংগঠনের সদস্যদের গাছের চারা বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন উপজেলার সরকারি দপ্তরের প্রধানসহ ঋণগ্রহিতা ও যুব উন্নয়ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট