1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোরের লালপুরে বসত বাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ড,ক্ষতি প্রায় ১০ লক্ষ টাকা - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

নাটোরের লালপুরে বসত বাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ড,ক্ষতি প্রায় ১০ লক্ষ টাকা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ২৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# লালপুর, নাটোর প্রতিনিধি…………………..

নাটোরের লালপুর উপজেলার গৌরীপুরের একটি বসত বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ঐ পরিবারের ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে,মঙ্গলবার(৩০শে আগস্ট)সকাল সোয়া ৭টার দিকে লালপুর উপজেলার গৌরীপুর এলাকার বাসিন্দা মজিবুর রহমানের বাড়ীতে হঠাৎ আগুন লাগে। মূহুর্তের মধ্যেই আগুন বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে সারা বাড়ী আগুন ছড়িয়ে পড়ে। এতে নগদ টাকাসহ মজুদ রাখা ৩০ মন চিনা বাদাম, পশু খাদ্য, বাড়ীর ৭টি বেডরুম, ২টি স্টোর রুম ও ১ কিচেন রুম সহ মোট ১০টি রুমে থাকা আসবাবপত্র ও মালামাল পুড়ে যায়।

 

এ বিষয়ে খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক এ কে এম মোর্শেদের নেতৃত্বে  লালপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্থ পরিবারের দাবী ঘরবাড়ীতে আগুন লেগে নগদ টাকা, ১০টি রুমসহ বাড়ীর আসবাবপত্র ও পশু খাদ্য সহ মালামাল পুড়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

 

এ বিষয়ে লালপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার হাসিবুর রহমান জানান, ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভানো হয়। এ সময় অনেক মালামাল উদ্ধার করা হয়েছে। ধারণা করা যাচ্ছে ঐ  পরিবারের প্রায় ৪ লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট