1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর মোহনপুরে মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে  মা সমাবেশ অনুষ্ঠিত  - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি আজাদ সিদ্দিকী, দ্রুত পদক্ষেপের আশ্বাস রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ফল ব্যবসায়ী স্বেচ্ছাসেবী সংস্থার সৌজন্য সাক্ষাৎ পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শিবগঞ্জে উদ্ধারকৃত নবজাতককে রাজশাহীর ছোটমনি নিবাসে হস্তান্তর শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাকাঘর নির্মাণের অভিযোগ সোনামসজিদ স্থলবন্দরে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ, ভারতীয় ট্রাকের জটের আশঙ্কা সরকারি সফরে রাজশাহীতে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক রানীশংকৈলে ইউএনও ও ছাত্রদলের মানবিক সহযোগিতায় জন্ম নিল নবজাতক নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীর মোহনপুরে মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে  মা সমাবেশ অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৪২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# রতন মাস্টার, মোহনপুর প্রতিনিধি………………………..

“ জেগে ওঠো মা বিদ্যার বিকিরণে, শিক্ষার আলোকে উদ্বাসিত করো তোমার সন্তানেরে” এই শ্লোগানে শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধ ও  শিক্ষার মান উন্নয়নে রাজশাহীর মোহনপুর উপজেলার মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ে মা অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

আজ ৩০ শে আগষ্ট মঙ্গলবার  সকালে মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ে  হলরুমে মা ও অভিভাবক সমাবেশের আয়োজন করে।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম শেখ।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ধূরইল ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১ নং ধুরইল ইউপি চেয়ারম্যান এবং অত্র  উচ্চ বিদ্যালয়ের সভাপতি দেলোয়ার হোসেন।

 

সমাবেশে প্রধান অতিথি ও বিভিন্ন বক্তারা বলেন, মাধ্যমিক বিদ্যালয় শেষ করার আগেই যেন শিক্ষার্থীরা ঝরে না পড়ে বা বাল্য বিবাহ না দেন সে সম্পর্কে অভিভাবকদের সচেতন করেন। কোন প্রকার গুজবে কান না দিয়ে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে পাঠান।পাশাপাশি আপনার সন্তানদের প্রতি খেয়াল রাখুন যাতে তারা নিয়মিত বিদ্যালয়ে আসে। শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে শিক্ষার প্রতি শিক্ষার্থী ও অভিভাবকদের আরো আগ্রহী হওয়ার আহবান জানান।আরো উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক আব্দুস ছালামসহ উচ্চ বিদ্যালয়ে সকল  সহকারী শিক্ষক/ শিক্ষিকা  ও শিক্ষার্থী  অভিভাবক সহ বিভিন্নস্তরের ব্যক্তিবর্গ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট