1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ববিসাসের উদ্যোগে 'বঙ্গবন্ধুর জীবন ও কর্ম' শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী  - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সর্বশেষ:
একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শিবগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তুলা ব্যবসায়ী নিহত নাচোলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত, ৮৮টি বিদ্যালয়ে ফুটবল বিতরণ যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি

ববিসাসের উদ্যোগে ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী 

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৩০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ববি প্রতিনিধি……………………..

তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর ও মুক্তিযুদ্ধের আর্দশকে উজ্জীবিত করতে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ববিসাস)।

 

আজ সোমবার (২৯ আগস্ট) সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে প্রদর্শনী চলবে। আলোকচিত্র প্রদর্শনীর উদ্ভোধন করেন ববি উপাচার্য ড. মোঃ ছাদেকুল আরেফিন।

 

উদ্ভোধন শেষে ববি উপাচার্য বলেন, এই ধরনের আয়োজন যদি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রীক করা যায়। তাহলে, আগামী প্রজন্মকে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু সম্পর্কে পরিষ্কার ধারণা দেওয়া যাবে যা আগামী প্রজন্মের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এবং তাদেরকে দেশপ্রেমের মহিমায় জাগ্রত করবে।

 

প্রদর্শনীতে শুরু থেকেই ববির শিক্ষক-শিক্ষার্থীসহ ও কর্মকর্তাদের ভিড় জমেছে। প্রদর্শনীতে আসা লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী জাহিদ হোসেন সাম্প্রতিক দেশকালকে জানান,  আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে তুলে ধরা হয়েছে। এতে অনেক অজানা তথ্য জানতে পেরে উপকৃত হয়েছি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট