1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বগুড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্স'র সনদপত্র বিতরণ - দৈনিক সবুজ নগর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ: স্বাভাবিক জীবনে ফেরার পথ বাংলাদেশের গণতন্ত্রের ত্রাণকর্তা তারেক রহমান: লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল জাতীয়তাবাদী আদর্শে জনগণকে ঐক্যবদ্ধ করতেই বিএনপি গঠন করা হয়েছিল: একেএম ফজলুল হক মিলন শিবগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঘায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ‘গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক’ তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিজানুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ভোলাহাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি বাগমারায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু

বগুড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্স’র সনদপত্র বিতরণ

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# জিয়াউল কবীর……………..

বাংলাদেশ বিমান বাহিনী ফ্লাইং ইন্সট্রাক্টরস্ স্কুল, এরুলিয়া এয়ারফিল্ড, বগুড়াতে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিবিপি, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ রবিবার এ কোর্স সম্পন্নকারী প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

 

প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন যে,  আজ থেকে প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ প্রশিক্ষক বৈমানিকের মত একটি সম্মানিত দলের অন্তর্ভুক্ত হলো যা মাতৃভূমির আকাশ প্রতিরক্ষায় ভবিষ্যত বৈমানিকদেরকে দক্ষতার সাথে গড়ে তুলতে সহায়তা করবে। এ কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ১৪ জন এবং শ্রীলংকা বিমান বাহিনীর ০১ জন কর্মকর্তাসহ মোট ১৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন এবং সফলভাবে কোর্সটি সম্পন্ন করেন।

 

৬১তম ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্সে স্কোয়াড্রন লীডার নেওয়াজ মোহাম্মদ শরীফ, জিডি(পি) সার্বিকভাবে চৌকস প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে বিবেচিত হয়ে মফিজ ট্রফি অর্জন করেন। ফ্লাইং ইন্সট্রাক্টরস্ স্কুলের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মেহেদী হাসান, পিএসসি এ প্রতিষ্ঠানে পরিচালিত কোর্স সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেন।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল মোঃ শফিকুল আলম, বিবিপি, ওএসপি, বিএসপি, এনডিসি, এফএডব্লিউসি, পিএসসি এবং বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এম এ আওয়াল হোসেন, ওএসপি, জিইউপি, এনডিসি, এডব্লিউসি, পিএসসি সহ সশস্ত্র বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট